Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কলকাতাতেও মাটির নীচ দিয়ে যাবে বিদ্যুতের তার, জগদ্ধাত্রী পুজোর মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

মঞ্চে উপস্থিত পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশে মমতা বলেন, "ববি, আমার মনে হয় গোটা কলকাতাতেই এই সিস্টেম করা উচিত। দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে, শহর সবদিক থেকে উপকৃত হবে।"

কলকাতাতেও মাটির নীচ দিয়ে যাবে বিদ্যুতের তার, জগদ্ধাত্রী পুজোর মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 October 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথমবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) সঙ্গে সরাসরি যুক্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বড়বাজারের পোস্তাবাজার মঞ্চ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন কৃষ্ণনগর ও চন্দননগরের একাধিক জগদ্ধাত্রী পুজোর। একই সঙ্গে এদিন থেকে দার্জিলিংয়ে শুরু হওয়া অষ্টম সরস মেলারও উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দননগরের (Chandannagar) ১৫০ কিমি রাস্তায় মাটির নীচ দিয়ে বিদ্যুৎ সরবরাহের (Electricity Cables, Underground) ব্যবস্থারও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মঞ্চে উপস্থিত পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উদ্দেশে মমতা বলেন, "ববি, আমার মনে হয় গোটা কলকাতাতেই এই সিস্টেম করা উচিত। দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে, শহর সবদিক থেকে উপকৃত হবে।"

তবে উৎসবের আনন্দের সঙ্গে মিশেছে উদ্বেগও। এনআরসির আতঙ্কে মঙ্গলবার আগরপাড়ায় ৭৭ বছরের প্রদীপ কর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। একই আতঙ্কে কোচবিহারের দিনহাটায় আরও একজন আত্মহত্যার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী মঞ্চে জানিয়ে দেন, "উদয়ন, তুমি জানো, তোমার দিনহাটায় একজন এনআরসির ভয়ে বিষ খেয়েছে। ফিরে গিয়ে ওনার বাড়ি যাও, এটা তোমার এলাকা।"

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এখন রাজ্যজুড়ে নজরকাড়া। ভিড় সামলাতে প্রশাসনের তরফেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার ইচ্ছে ছিল আপনাদের এলাকায় গিয়ে পুজো উদ্বোধন করার, কিন্তু এবারে সেটা সম্ভব হয়নি। আগামীতে অবশ্যই যাব।"

নদিয়ার কৃষ্ণনগরের উৎসবের রূপ বরাবরই কলকাতা-কেন্দ্রিক পুজোর থেকে ভিন্ন। দুর্গাপুজোর চেয়ে শহরের জাঁকজমক কম হলেও, জগদ্ধাত্রী পুজোয় শহর এক আলোকিত উৎসবনগরীতে পরিণত হয়। প্রতিবছর কয়েকশো জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয়, ফলে চন্দননগর ও কৃষ্ণনগরের মধ্যে তৈরি হয় নিঃশব্দ, কিন্তু প্রতিযোগিতামূলক টানাপোড়েন। এবার মুখ্যমন্ত্রীর হাত ধরেই সংশ্লিষ্ট দুটি এলাকার একাধিক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করা হল।


```