Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভোটার তালিকায় নামের বদলে ‘বিচারাধীন’! কমিশনের ওয়েবসাইট ঘিরে চুড়ান্ত বিভ্রান্তি

দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার আইডি নম্বর দিলে অনেকের নামের জায়গায় ‘বিচারাধীন’ দেখাচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি সিস্টেম সমস্যা, তা নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি।

ভোটার তালিকায় নামের বদলে ‘বিচারাধীন’! কমিশনের ওয়েবসাইট ঘিরে চুড়ান্ত বিভ্রান্তি

নির্বাচন কমিশন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 March 2026 23:47

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোটার তালিকা (Supplementary List) প্রকাশ করার পর থেকেই সাধারণ ভোটারদের জন্য অনলাইনে নাম যাচাইয়ের ব্যবস্থা চালু হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভোটার আইডি নম্বর বা অন্যান্য তথ্য দিয়ে সহজেই তালিকায় নিজের নাম খুঁজে দেখার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু মঙ্গলবার রাত থেকেই https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 - এই ওয়েবসাইট ঘিরে তৈরি হয়েছে চুড়ান্ত বিভ্রান্তি।

অনেক ভোটার অভিযোগ করেছেন, ওয়েবসাইটে ঢুকে ভোটার আইডি নম্বর দেওয়ার পর তাঁদের নামের জায়গায় ‘বিচারাধীন’ দেখাচ্ছে। তবে সবার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে না। আবার দেখা যাচ্ছে, বুথ নম্বর, বিধানসভা কেন্দ্র বা অন্যান্য বিস্তারিত তথ্য দিয়ে সার্চ করলে ভোটারের সমস্ত তথ্য স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। ফলে সমস্যাটি ঠিক কোথায়, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সিইও দফতর থেকে জানানো হয়েছে, এটা নিতান্তই যান্ত্রিক সমস্যা। খুব শ্রীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।

আপনি নিজেও একবার চেক করে দেখতে পারেন। তার জন্য-
নির্বাচন কমিশনের পোর্টালে যান (https://electoralsearch.eci.gov.in/) ।
আপনার এপিক নম্বরটি দিন।
আপনার SIR স্ট্যাটাস দেখে নিন।


```