Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

SIR: ফর্ম ৭ নিয়ে তৃণমূলের গুচ্ছ গুচ্ছ অভিযোগ, বিস্তারিত ব্যাখ্যা দিল কমিশন

এক বিবৃতি প্রকাশ করে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, কারা ফর্ম–৭ জমা দিতে পারবেন, কোন পরিস্থিতিতে আপত্তি গ্রহণযোগ্য এবং বিএলএ-দের ভূমিকা কী হবে।

SIR: ফর্ম ৭ নিয়ে তৃণমূলের গুচ্ছ গুচ্ছ অভিযোগ, বিস্তারিত ব্যাখ্যা দিল কমিশন

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 January 2026 21:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসআইআর (Special Intensive Revision)-এ নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ফর্ম-৭ (Form 7) ঘিরে। এই নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করেছে তৃণমূল (TMC)। এই বিতর্কের আবহেই শুক্রবার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। 

এক বিবৃতি প্রকাশ করে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, কারা ফর্ম–৭ (Form 7) জমা দিতে পারবেন, কোন পরিস্থিতিতে আপত্তি গ্রহণযোগ্য এবং বিএলএ-দের (BLA) ভূমিকা কী হবে।

কমিশনের ব্যাখ্যা

পশ্চিমবঙ্গে চলমান এসআইআর সময়কালে কোনও একটি বিধানসভার ভোটার সর্বাধিক কতগুলি ফর্ম ৭ জমা দিতে পারেন?

কমিশন জানাচ্ছে বর্তমান আইন অনুযায়ী, কোনও একজন ভোটার তাঁর নিজ বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে কতগুলি ফর্ম ৭ (Form 7) পূরণ বা দাখিল করতে পারবেন - সে বিষয়ে কোনও নির্দিষ্ট সীমা নেই। একই নিয়ম এখানেও প্রযোজ্য। তবে Electoral Rolls Manual 2023 (Para 11.4.5) অনুযায়ী - একই ব্যক্তি যদি ৫টির বেশি আপত্তি (Objection) জানান, সে ক্ষেত্রে ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ দেওয়ার প্রতিটি বিষয় ব্যক্তিগতভাবে ইআরও দ্বারা ক্রস-ভেরিফাই করতে হবে।

বিএলএ-২ কি ইআরও/এইআরও–র কাছে ফর্ম ৭ জমা দিতে পারেন? যদি পারেন, তবে কোনও বিএলএ সর্বাধিক কতগুলি ফর্ম জমা দিতে পারবেন?

কমিশন বলছে, বিএলএ (BLA) নিজ বিধানসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে ফর্ম ৭ পূরণ করতে পারেন। এ ক্ষেত্রে প্রশ্ন নং ১–এ উল্লিখিত শর্তগুলি প্রযোজ্য হবে। এছাড়াও, যদি বিএলএ কোনও ভোটারের দ্বারা পূরণ ও স্বাক্ষরিত (নিজে ব্যতীত অন্য ভোটার) ফর্ম ৭ সংগ্রহ করেন, তবে কমিশনের ৯ অগস্ট ২০২৩ তারিখের নির্দেশনার সঙ্গে সংযুক্ত গাইডলাইন অনুযায়ী রিভিশন পিরিয়ডে একজন বিএলএ দিনে সর্বাধিক ১০টি আবেদন সংগ্রহ করে জমা দিতে পারবেন।

শারীরিক (অফলাইন) ও অনলাইন - উভয় ধরনের ফর্ম জমা দেওয়া যাবে কি?

কমিশনের জারি করা নির্দেশনা অনুযায়ী শারীরিক ও অনলাইন - উভয় ধরনের দাখিলের ক্ষেত্রেই প্রযোজ্য।

রাজ্যে এসআইআর নিয়ে বিক্ষোভ, অভিযোগ ও রাজনৈতিক চাপের আবহে নির্বাচন কমিশনের এই ব্যাখ্যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কমিশনের বক্তব্য অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়াই আইন, নিয়ম ও নির্দিষ্ট কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।

এসআইআর ঘিরে বিতর্ক যতই বাড়ুক, ফর্ম–৭, ভোটার আপত্তি ও বিএলএ-দের ভূমিকা নিয়ে কমিশনের এই চিঠি প্রশাসনিক স্তরে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশ বলেই মনে করা হচ্ছে।


```