Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

এসআইআরের আতঙ্কে প্রাণ গেল? মালদহে বিষ খেয়ে যুবতীর মৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক তরজা

পরিবারের দাবি, শুনানির নোটিস আসার পর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিলেন বানোতী। কোন নথি দেবেন, কীভাবে দেবেন, তা ভেবেই আতঙ্কে ছিলেন তিনি। 

এসআইআরের আতঙ্কে প্রাণ গেল? মালদহে বিষ খেয়ে যুবতীর মৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক তরজা

ছবি-এআই।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 January 2026 19:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আরও এক মৃত্যুর নেপথ্যে উঠে এল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR)। মালদহে (Maldah) বিষ খেয়ে আত্মহত্যার অভিযোগ উঠল রাজবংশী সম্প্রদায়ের ৩৬ বছরের এক যুবতীর বিরুদ্ধে। পরিবার এবং শাসকদলের দাবি, এসআইআরের আতঙ্কেই নিজের জীবন শেষ করেছেন বানোতী রাজবংশী (Fears of SIR, Death of Young Woman)। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

মালদহের পুরাতন মালদহ থানার কামঞ্চ এলাকার বাসিন্দা বানোতী। স্বামী সোমেজ রাজবংশী কৃষিকাজ করে সংসার চালান। পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্মের আগেই বাবাকে হারান বানোতী। তিন বছর বয়সে মায়েরও মৃত্যু হয়। দাদুর কাছে মানুষ হওয়া ওই যুবতীর কাছে বাবা-মায়ের আধার, ভোটার কার্ড, জন্ম বা মৃত্যুর শংসাপত্র কিছুই ছিল না। নিজেরও জন্ম শংসাপত্র নেই। অথচ এসআইআর প্রক্রিয়ায় সেই সব নথিই জমা দেওয়ার কথা।

পরিবারের দাবি, শুনানির নোটিস আসার পর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিলেন বানোতী। কোন নথি দেবেন, কীভাবে দেবেন, তা ভেবেই আতঙ্কে ছিলেন তিনি। সেই আতঙ্ক থেকেই গত মঙ্গলবার বিষ খান বলে অভিযোগ। প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

সোমেজের অভিযোগ, এসআইআরের ভয়েই তাঁদের পরিবারের এক সদস্যকে হারাতে হল। যদিও এ ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবু যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। শাসকদলের দাবি, নথির জটিলতা ও আতঙ্ক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। বিজেপির পাল্টা বক্তব্য, এসআইআরকে দায়ী করে রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনা ব্যবহার করা হচ্ছে।

মালদহে এই মৃত্যু নতুন করে প্রশ্ন তুলে দিল এসআইআর প্রক্রিয়ার সামাজিক প্রভাব নিয়ে।


```