Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিডিও অফিসে হামলা! এসআইআর এর কাজ নিয়ে উদ্বেগ? মুখ্যসচিব–ডিজির সঙ্গে কী কথা হল সিইও-র

চাকুলিয়ার ঘটনার পর উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের ও গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন।

বিডিও অফিসে হামলা! এসআইআর এর কাজ নিয়ে উদ্বেগ? মুখ্যসচিব–ডিজির সঙ্গে কী কথা হল সিইও-র

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 January 2026 17:23

দ্য ওয়াল ব্যুরো: ফারাক্কায় মঙ্গলবার, চাকুলিয়ায় বুধবার। এসআইআর (SIR's work) ঘিরে পর পর দু’দিন অশান্তির ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ। মালদহের ফারাক্কার পর উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে (BDO office) ভাঙচুর, পুলিশের উপর হামলার ঘটনায় নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল সরাসরি রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির (Chief Secretary-DG) সঙ্গে কথা বললেন।

একের পর এক হামলার ঘটনায় এসআইআর-এর কাজ থমকে যাবে কি না, এই প্রশ্নে উদ্বেগ উড়িয়ে দিয়ে সিইও স্পষ্ট বলেন, “কাজ বন্ধ হবে না। মুখ্যসচিব ও ডিজির সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। তাঁরা আশ্বাস দিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তার সব ব্যবস্থা করা হবে।”

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, চাকুলিয়ার ঘটনার পর উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের ও গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের আশঙ্কা, বিডিও অফিসে ভাঙচুরের ফলে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যেতে পারে। 

ফারাক্কার ঘটনা প্রসঙ্গে সিইও জানান, সেখানে ইতিমধ্যেই এফআইআর হয়েছে এবং ৬ জন গ্রেফতার হয়েছে। তদন্ত চলছে নিয়ম মেনেই। “পুলিশ আদালতের কাছে দায়বদ্ধ,” মন্তব্য তাঁর। 

এসআইআর প্রক্রিয়া নিয়ে ‘হয়রানি’র অভিযোগও নাকচ করেছেন সিইও। তাঁর দাবি, শুনানি ও লিখিত আদেশ ছাড়া কোনও নাম বাদ যাবে না। কারও নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে লিখিত আদেশ পাঠানো হবে। পাশাপাশি দু’টি সুযোগ থাকবে— একবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে, আর একবার রাজ্যের সিইও-র কাছে আপত্তি জানানোর।

নাম কাটার প্রচারকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করে সিইও বলেন, “যথাযথ নথি থাকলে কারও নাম বাদ যাবে না।” তিনি জানান, এসআইআর গত দু’তিন মাস ধরেই চলছে। “এক–দুটি ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে,” মন্তব্য তাঁর।

এদিকে বুধবার নজরুল মঞ্চে নতুন এইআরও (AERO) দের প্রশিক্ষণ দেওয়া হয়। সিইও জানান, শুনানির সংখ্যা বাড়ছে বলেই আরও প্রায় ১৫০০ এইআরও নিয়োগ করা হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যায়। এইআরও-রা মাইক্রো অবজারভারদের সঙ্গে থাকবেন। আইনশৃঙ্খলার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের হাতেই, মাইক্রো অবজারভাররা শুধু প্রক্রিয়ার উপর নজর রাখবেন।

প্রসঙ্গত, বুধবার মালদহের ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে শাসকদলের একাংশের বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার চাকুলিয়ায় একই ছবি। বিক্ষোভ সামলাতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা। ইটের আঘাতে মাথা ফেটে যায় চাকুলিয়া থানার আইসির। শুধু পুলিশ নয়, অভিযোগ অনুযায়ী বিডিও অফিসের ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ নথিও তছনছ করা হয়।

চাকুলিয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর চলাকালীন পুলিশ ও প্রশাসনের উপর সংগঠিত হামলার অভিযোগে দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা নির্বাচনী আধিকারিককে অবিলম্বে এফআইআর দায়ের করতে বলা হয়েছে এবং গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

ফর্ম–৭ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গেও কমিশনের বার্তা স্পষ্ট, নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ হচ্ছে। রাজনৈতিক উত্তাপ থাকলেও এসআইআর প্রক্রিয়া স্বাভাবিক ভাবেই চলবে, এমনটাই জানাচ্ছে কমিশন।


```