Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SIR: শুনানি ঘিরে অশান্তি, সংঘর্ষে মাথা ফাটল আইসির! ফারাক্কার পর চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, উত্তেজিত জনতার সামনে কার্যত অসহায় অবস্থায় পড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় রায়গঞ্জ-সহ আশপাশের একাধিক থানায়।

SIR: শুনানি ঘিরে অশান্তি, সংঘর্ষে মাথা ফাটল আইসির! ফারাক্কার পর চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর

ছবি-এআই।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 January 2026 13:05

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর-এর (SIR) শুনানির নামে হয়রানির অভিযোগে মালদহের পর এ বার উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর। বুধবার ফারাক্কা (Farakka) বিডিও অফিসে ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল চাকুলিয়া ব্লক (BDO office vandalized in Chakulia)।

স্থানীয় সূত্রে খবর, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে বারবার বিডিও অফিসে ডেকে হয়রানির প্রতিবাদে এ দিন সকাল থেকেই চাকুলিয়ার কাহাটা এলাকায় বিডিও অফিসের অদূরে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীরা মারমুখী হয়ে ওঠেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই হামলায় মাথা ফেটে যায় ইসলামপুর থানার আইসির (affected IC )।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, উত্তেজিত জনতার সামনে কার্যত অসহায় অবস্থায় পড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় রায়গঞ্জ-সহ আশপাশের একাধিক থানায়। কিছু ক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

অভিযোগ, পুলিশের উপর হামলার পাশাপাশি বিক্ষোভকারীরা বিডিও অফিসেও ব্যাপক ভাঙচুর চালান। তছনছ করা হয় অফিসের আসবাবপত্র। শুধু তাই নয়, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ফের অবরোধ জোরদার করা হয়। এর জেরে সংশ্লিষ্ট রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও দুপুর পর্যন্ত অবরোধ ও উত্তেজনা পুরোপুরি কাটেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় শুনানির পর আইনি ত্রুটির কারণে ফের বহু ভোটারের নামে শুনানি নোটিস জারি করেছে নির্বাচন কমিশন। এই পুনরায় নোটিস জারিকে ঘিরেই সাধারণ মানুষের মধ্যে হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রতিবাদেই এ দিনের বিক্ষোভ।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এই শুনানি নোটিস প্রত্যাহার করতে হবে। তাঁদের অভিযোগ, অকারণে বারবার শুনানিতে ডেকে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে। কাহাটার পাশাপাশি বেহরিয়া ও শিরসী ভুইধর এলাকাতেও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তবে এই বিক্ষোভ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের ডাকে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এসআইআর শুনানি ঘিরে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনায় নতুন করে উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরেও। এখন দেখার, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কী পদক্ষেপ করা হয়।


```