Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

SSC Scam: ফের পার্থ-অর্পিতাকে তলব ইডির, দোলের পরই হাজিরা দেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। তবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে পৃথক তদন্তে তাঁদের নাম একাধিক ক্ষেত্রে উঠে এসেছে বলে তদন্তকারী মহলের দাবি।

SSC Scam: ফের পার্থ-অর্পিতাকে তলব ইডির, দোলের পরই হাজিরা দেওয়ার নির্দেশ

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 March 2026 15:21

দ্য ওয়াল ব্যুরো: গত বছর নভেম্বর মাসে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে তিনি ২৬-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) টিকিট পাবেন কিনা! কারণ পার্থ নিজে বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে। এই আবহে আবারও অস্বস্তির ঘেরাটোপে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারণ ফের ইডি (ED) তাঁকে তলব করেছে।

স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) আবারও তৎপর কেন্দ্রীয় সংস্থা। দোলের পর আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)-কে। তলব করেছে ইডি। সূত্রের খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে দু’জনকে ডাকা হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। তবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে পৃথক তদন্তে তাঁদের নাম একাধিক ক্ষেত্রে উঠে এসেছে বলে তদন্তকারী মহলের দাবি। সেই সূত্রেই নতুন করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত।

এর আগে একই নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। প্রাথমিক নিয়োগ মামলায় চার্জ গঠনও সম্পন্ন হয়েছে। অন্যদিকে, অর্থ লেনদেনের দিকটি খতিয়ে দেখতে ইডি সমান্তরাল তদন্ত চালাচ্ছে। এসএসসি মামলাতেও চার্জশিট জমা পড়েছে বলে সূত্রের খবর।

তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, নথি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণে বেশ কিছু ক্ষেত্রে পার্থ ও অর্পিতার নাম সামনে এসেছে। সেই তথ্য যাচাই এবং আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই দু’জনকে মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তরের পরিকল্পনা।

উল্লেখ্য, কয়েক বছর কারাবাসের পর সম্প্রতি জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর আগে জামিনে মুক্তি পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে জামিনে মুক্তি মিললেও তদন্ত প্রক্রিয়া থেমে নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তা এখনও অব্যাহত।

দোলের উৎসব কাটতেই ফের আইনি চাপ বাড়তে চলেছে পার্থ-অর্পিতার উপর। কেন্দ্রীয় সংস্থার এই নতুন পদক্ষেপে মামলার অগ্রগতির দিকে নজর রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর - সব জায়গাতেই।


```