Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ED Raid: কয়লা পাচার মামলায় কলকাতা-সহ রাজ্যের ৯ জায়গায় ইডি অভিযান, একটি দল পৌঁছে গিয়েছে দিল্লিতেও

এদিন ভোরেই প্রায় ২৫–৩০ জন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর একটি দল জেলার নবগ্রাম এলাকায় পৌঁছে যায়। 

ED Raid: কয়লা পাচার মামলায় কলকাতা-সহ রাজ্যের ৯ জায়গায় ইডি অভিযান, একটি দল পৌঁছে গিয়েছে দিল্লিতেও

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 February 2026 08:35

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের ৯ জায়গায় হানা দিয়েছে ইডি (ED Raid in Bengal)। কয়লা পাচার চক্রের (Coal Smuggling) বিরুদ্ধে চলা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতেই সাতসকালে এই অভিযান বলে খবর। কেবল বাংলায় নয়, সূত্রে খবর, ইডির একটি দল ইতিমধ্যেই দিল্লির (ED Raid in Delhi) বেশ কিছু জায়গায় পৌঁছে তল্লাশি শুরু করেছে।

এদিন ভোরেই প্রায় ২৫-৩০ জন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর একটি দল পশ্চিম বর্ধমানের নবগ্রাম এলাকায় পৌঁছে যায়। জানা গিয়েছে, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কয়লা বেআইনি উত্তোলন এবং সেই কয়লা পাচার চক্রের খোঁজেই চলছে এই অভিযান। কয়েকটি জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু হয়েছে। এছাড়া, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর-সহ আরও কিছু জায়গায় চলছে তল্লাশি।

ইডি সূত্রে খবর, গত কয়েকমাসে একাধিক অভিযান এবং বাজেয়াপ্ত নথিপত্র ঘেঁটে কয়লা পাচার মামলায় (Coal Scam Case) কয়েকজনের ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তাঁরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই দুর্নীতিতে যুক্ত ছিলেন। এখনও পর্যন্ত ৯ জনের একটি তালিকা তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা।

জানা গেছে, দুর্গাপুরে (ED in Durgapur) বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বিলাসবহুল বাড়িতে পৌঁছেছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরেই বালির কারবারে যুক্ত এই প্রবীর দত্ত আগে পানাগড়ে থাকতেন। প্রায় দু’বছর আগে তিনি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে থাকতে শুরু করেন। সূত্রের দাবি, সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন।

কিন্তু সাতসকালে সেখানে এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। অভিযোগ, ইডি আধিকারিকরা সেখানে গেলে প্রথমে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তদন্তকারীরা বাড়ির দরজা খুলিয়ে তদন্ত শুরু করেন। তাঁর সঙ্গে আর কারা এই চক্রে যুক্ত রয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, প্রবীর দত্তের ভাইয়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

কয়লা পাচার মামলায় (ED on Coal Scam Case) কিছুদিন আগেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ি ও অফিসে অভিযান চালায় ইডি। সেই ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। অভিযানের দিন তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিস (I PAC Office ED Raid) এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি। সেই খবর পেয়েই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৎকালীন সিপি মনোজ ভার্মাকে নিয়ে সেখানে পৌঁছন। কিছুক্ষণ পরেই তাঁকে একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা যায়।

সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, 'আইপ্যাকের কাছে নির্বাচনের প্রার্থীদের তালিকা, হার্ডডিস্ক-সহ দলের বহু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সেই সমস্ত তথ্য চুরি করতেই ইডির দলকে পাঠানো হয়েছিল।' এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় ইডি, পাল্টা মুখ্যমন্ত্রীও মামলা করেছেন। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। তার আগেই সেই কয়লা পাচার মামলায় ইডি অভিযান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  


```