Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

দিদি ইডিকে হারিয়েছেন, পেনড্রাইভের 'পেইন' ভুলতে পারছে না বিজেপি! কলকাতায় এসে বললেন অখিলেশ

কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসক দলকে। তাঁর বক্তব্যে উঠে আসে আইপ্যাক-ইডি অভিযানের পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। 

দিদি ইডিকে হারিয়েছেন, পেনড্রাইভের 'পেইন' ভুলতে পারছে না বিজেপি! কলকাতায় এসে বললেন অখিলেশ

অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 January 2026 19:09

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সস্ত্রীক কলকাতায় পৌঁছেছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মঙ্গলবার শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেই উপলক্ষেই এই সফর। যদিও তাঁর আগমন ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে - এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কোনও বৈঠক হয় কি না, তা নিয়েই জল্পনা চলছে।

কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসক দলকে। তাঁর বক্তব্যে উঠে আসে আইপ্যাক-ইডি অভিযানের (I-PAC ED Raid) পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। অখিলেশের মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেইন’ ভুলতে পারেনি; আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে (ED) পরাস্ত করেছেন - এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির।

এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন। অখিলেশ যাদবের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় (West Bengal Elections 2026) এখন সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা। অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না।

এদিন শুধু বাংলার রাজনীতি নয়, নির্বাচন সংক্রান্ত এসআইআর (West Bengal SIR) ইস্যুতেও কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে (ECI) কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তার থেকেও গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে আরও বেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অখিলেশের বক্তব্য অনুযায়ী, বাংলায় যদি প্রায় এক কোটি নাম বাদ পড়ে থাকে, তবে উত্তরপ্রদেশে সেই সংখ্যা চার কোটির কাছাকাছি।

ডিজিটাল ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজেপি একদিকে ‘ডিজিটাল ইন্ডিয়া’-র কথা বললেও, অন্যদিকে নির্বাচন কমিশন নিজেদের অ্যাপ ঠিকমতো বুঝতে পারছে না - এমন অভিযোগ করেন অখিলেশ। তাঁর মতে, কোন সূত্র থেকে এই তথ্য আসছে এবং কারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি ইলেক্টরাল বন্ড (Electoral Bond) প্রসঙ্গও টেনে আনেন। অখিলেশ যাদবের অভিযোগ, যাঁরা নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন, তাঁরাই কি অতীতে চাঁদার নামে ইলেক্টরাল বন্ড দিয়েছেন - সেই যোগসূত্র খতিয়ে দেখা প্রয়োজন। এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের পারদ চড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।


```