Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন

এসএসসি-র বক্তব্য ছিল, নিয়োগের গুরুত্বপূর্ণ ধাপ ইন্টারভিউ প্রক্রিয়া চললেও তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কমিশনের বক্তব্য, এই কর্মীরা একটি স্বশাসিত সংস্থার অন্তর্গত। তাই নির্বাচন কমিশনের তরফে তাদের সরাসরি ভোটের কাজে টেনে নেওয়া যুক্তিযুক্ত নয়।

SSC: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 April 2026 15:57

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় (Teacher Recruitment) নিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন (ECI)। ফলে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ২০২৫ সালে নতুন করে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে বাধা সৃষ্টি হবে না বলে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও।

রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, নির্বাচন কমিশন ভোটের কাজে নিয়ে নিয়েছে অধিকাংশ কর্মীকেই। এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি। তবে এখন কমিশন আদালতের জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাসে এসএসসি-র তরফে জানানো হয়েছিল, আগামী ৩১ অগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ রয়েছে শীর্ষ আদালতের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, তাদের মোট কর্মী সংখ্যা মাত্র ৩৫ জন। এর মধ্যে ২৪ জনকে নির্বাচন কমিশন ভোটের কাজে নিয়ে নিয়েছে।

এসএসসি-র বক্তব্য ছিল, নিয়োগের গুরুত্বপূর্ণ ধাপ ইন্টারভিউ প্রক্রিয়া চললেও তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কমিশনের বক্তব্য, এই কর্মীরা একটি স্বশাসিত সংস্থার অন্তর্গত। তাই নির্বাচন কমিশনের তরফে তাদের সরাসরি ভোটের কাজে টেনে নেওয়া যুক্তিযুক্ত নয়। তবে কমিশনের সিদ্ধান্তের পর এই কাজে আরও কোনও সমস্যা হবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, ২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও, শীর্ষ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখে। একই সঙ্গে অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশ মেনেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের লিখিত পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া।


```