Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল কমিশন, রোল অবজারভারদের রিপোর্ট পেয়েই পদক্ষেপ

রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। দায়িত্বে গাফিলতি ও কাজের অনিয়মের অভিযোগেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল কমিশন, রোল অবজারভারদের রিপোর্ট পেয়েই পদক্ষেপ

নির্বাচন কমিশন

গার্গী দাস

শেষ আপডেট: 17 February 2026 18:43

দ্য ওয়াল ব্যুরো: ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল রোল অবজারভারদের (District Electoral Roll Observer) রিপোর্ট হাতে পেয়েই সোমবার তড়িঘড়ি সাত AERO-কে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার আরেক রিপোর্টের ভিত্তিতে তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কমিশন।

এই তিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সাসপেনশনের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান সিইও ওয়েস্ট বেঙ্গল। সূত্রের খবর, আপাতত সাসপেন্ড হয়েছেন।‌ এরপর ডিপি শুরু হবে, ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। সেই তদন্ত শেষ হ‌ওয়ার পর সাসপেনশন উইথড্র করার আগে ইসি-র অনুমতি নিতে হবে।

জানা যাচ্ছে, এদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল। ডিউটিতে আছে বলে জানালেও দেখা গিয়েছে তারা ডিউটি করছিলেন না। স‌ই করে দিয়ে অন্যত্র চলে যেতেন। সেসব কথাই রিপোর্টে জানানো হয়। 

নতুন করে আজ কারা সাসপেন্ড হলেন?

১. বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার
২. সিনিয়র ম্যানেজার, ইউকো ব্যাঙ্ক
৩. ইন্সপেক্টর অফ সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি অ্যান্ড সিএক্স

যে সাতজনকে আগে সাসপেন্ড করা হয়েছিল

  • সত্যজিৎ দাস (Satyajit Das) — ১৩৯ ক্যানিং পূর্ব
  • জয়দীপ কুণ্ডু (Jaydeep Kundu) — ১৩৯ ক্যানিং পূর্ব
    (দু’জনের বিরুদ্ধেই দায়িত্বে অবহেলার অভিযোগ)
  • শেখ মুর্শিদ আলম (Sheikh Murshid Alam) — সুতি বিধানসভা, মুর্শিদাবাদ
  • ডালিয়া রায় চৌধুরী (Dalia Ray Choudhury) — ময়নাগুড়ি ব্লক, জলপাইগুড়ি
  • নীতিশ দাস (Nitish Das) — ফরাক্কা বিধানসভা, মুর্শিদাবাদ
  • ডক্টর সেফাউর রহমা (Dr. Sefaur Rahma) — সামশেরগঞ্জ বিধানসভা, মুর্শিদাবাদ
  • দেবাশিস বিশ্বাস (Debasis Biswas) — ডেবরা বিধানসভা, পশ্চিম মেদিনীপুর

কমিশনের স্পষ্ট বার্তা, অবিলম্বে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে, আর সেই তদন্তের অগ্রগতি নিয়মিত জানাতে হবে কমিশনকে।

গত শুক্রবার সমস্ত জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Jainesh Kumar) সোজাসাপ্টা বলেছিলেন, “কাজে একটুও গাফিলতি চলবে না। ইচ্ছাকৃত ভুল করলে রেয়াত করা হবে না।” মাত্র দু’দিনের মধ্যেই তার প্রমাণ মেলে এইআরও-দের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপে।

এদিনের চিঠিতে উল্লেখ রয়েছে, 'ইসিআই (ECI)–এর নিয়োগ করা ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে আজ দুপুরে তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer, West Bengal)।

নির্বাচন কমিশনের অধীন নিয়োজিত ইলেক্টোরাল রোল মাইক্রো অবজারভারদের (Electoral Roll Micro Observers) নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার নির্দেশ দিল কমিশন। সঙ্গে জানিয়ে দেওয়া হল, কারও কাছ থেকে কাজ আউটসোর্স করা চলবে না। নির্দেশ অমান্য করলে, কড়া পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


```