Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR: 'মুখ্যসচিবকে দিয়ে পুরো চক্রটাই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী!' ৭ AERO সাসপেন্ড নিয়ে বিস্ফোরক শুভেন্দু

গুরুতর বেনিয়মের অভিযোগে সাত জন এইআরও-কে (7 AERO suspended) সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে কমিশনের তরফে। 

SIR: 'মুখ্যসচিবকে দিয়ে পুরো চক্রটাই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী!' ৭ AERO সাসপেন্ড নিয়ে বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 11:39

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR in Bengal) শুনানি পর্ব শেষ হতে না হতেই আরও একবার এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। গুরুতর বেনিয়মের অভিযোগে সাত জন এইআরও-কে (7 AERO suspended) সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে কমিশনের তরফে। এনিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, 'কমিশন এই প্রথম এসআইআর প্রক্রিয়ায় নিজেদের ক্ষমতার প্রদর্শন করল। এবার তারা চাইলে এফআইআর-ও করতে পারে।'

শুভেন্দুর অভিযোগ, 'সাসপেন্ড হওয়া এইআরও-রা অবৈধভাবে ভুয়ো স্কুল সার্টিফিকেট (Fake School Certificate), প্যান কার্ড (Pan Card) গ্রহণ করেছে। কমিশনের গাইডলাইন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এসআইআর-এর কাজ করেছে।' তাঁর বিস্ফোরক দাবি, "তৃণমূলের (TMC) কথায়, জেলাশাসকদের চাপে এবং নন্দিনী চক্রবর্তীর (CS Nandini Chakravorty) ইশারাতে পুরো কাজটা করেছেন এইআরও-রা।" "মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো চক্রটি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী," এই অভিযোগও এনেছেন বিরোধী দলনেতা।

ফর্ম-৭ নিয়ে যা যা অভিযোগ আছে, তার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। এনিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "আইন-নিয়ম মেনেই কমিশন এসআইআর-এর কাজ করেছেন। তার সমস্ত সিস্টেম উল্লেখ করাও আছে। এর বাইরে বিহার যায়নি, বাংলা যাবে কেন?"

এসআইআর ইস্যুতে (SIR in Bengal) বর্তমান এবং প্রাক্তন মুখ্যসচিব- দুজনকেই কাঠগড়ায় তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, "কোনও রাজ্যে কমিশনের কোনও ফাইল সরাসরি মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না। মুখ্যসচিবকে তার তদারকি করতে হয়। এখানে মনোজ পন্থ থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী- এঁরা নির্বাচন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং তিনি সরাসরি হস্তক্ষেপ করেন যা ভারতের আর কোনও রাজ্যে হয় না।  '

এসআইআর প্রক্রিয়াতে মুখ্যমন্ত্রী যা করেছেন তা রোহিঙ্গা এবং মুসুলমানদের বাঁচানোর জন্য করেছেন, এমনটাই অভিযোগ শুভেন্দুর।

ভোটার তালিকায় (Voter List) অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) শুক্রবার বিকেলেই দিল্লি ডেকেছিল নির্বাচন কমিশন (ECI)। দফতরে হাজির হয়ে একাধিক নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল তাঁকে। এরপরই কমিশনের তরফে চিঠি দিয়ে সাতজনকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।  

কাদের নাম রয়েছে চিঠিতে?

রাজ্যের ছয় বিধানসভার মোট ৭ জন এইআর‌ও-র বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিল কমিশন। তাঁরা হলেন,

  • ক্যানিং পূর্ব (দু'জন) - সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু (এই দুই এইআরও-এর ক্ষেত্রেই পুনরায় চিঠি পাঠিয়েছে কমিশন) 
  • সুতি (মুর্শিদাবাদ) - শেখ মুর্শিদ খান
  • ময়নাগুড়ি - ডালিয়া রায়চৌধুরি
  • সামশেরগঞ্জ - সেফাদুর রহমান
  • ফরাক্কা - নীতিশ দাস
  • ডেবরা - দেবাশিস বিশ্বাস

প্রসঙ্গত, সাত জনের মধ্যে দুই জন এইআরও-এর ক্ষেত্রে আগেও সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ সত্ত্বেও কোনও কার্যকর পদক্ষেপ করেনি নবান্ন। তাই সেই নির্দেশ ফের মনে করিয়েছে কমিশন। নতুন নির্দেশে নাম জুড়েছে আরও ৫ জনের।


```