Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

SIR: জমা দেওয়া তথ্যে অসঙ্গতি, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে শুনানিতে ডাকল কমিশন

এসআইআর (SIR West Bengal) সংক্রান্ত শুনানির জন্য আইএসএফ (ISF) বিধায়ক নওসাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) তলব করল কমিশন। 

SIR: জমা দেওয়া তথ্যে অসঙ্গতি, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে শুনানিতে ডাকল কমিশন

নওসাদ সিদ্দিকি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 January 2026 13:21

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR West Bengal) সংক্রান্ত শুনানির জন্য আইএসএফ (ISF) বিধায়ক নওসাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) তলব করল কমিশন। আগামী ২৭ জানুয়ারি তাঁকে ভাঙড়ের জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, তাঁর জমা দেওয়া তথ্যে কিছু গরমিল ধরা পড়েছে।

ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার এখন শুনানি পর্ব চলছে। ভোটার তালিকায় নাম, বাবার নাম-সহ বিভিন্ন ত্রুটি সংশোধনই হচ্ছে এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

এসআইআর (SIR News)-এর কাজে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনকে শুনানির নোটিস দিয়ে বিতর্কে জড়িয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের (TMC News) রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুলকে শুনানির নোটিস ধরানো হয়েছে। অভিনেতা তথা ঘাটালের তিন বারের তৃণমূল সাংসদ দেবকেও এসআইআরের শুনানির নোটিস ধরানো হয়। তিনি নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশও নিয়েছেন। তাছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও ডাকা হয়। তাঁর এসআইআরের শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 

তৃণমূলের অভিযোগ, জনপ্রতিনিধিদের ডাকার মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে কমিশন। তারা বিজেপির কথামতো কাজ করছে।

বস্তুত, এসআইআর সংক্রান্ত শুনানিতে নোটিস পাঠানো হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছেও। আশুতোষ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। উল্লেখযোগ্য ভাবে, ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি।

শুধু তাই নয়, শুনানির নোটিস পৌঁছেছে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের কাছেও। মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার এই বিধায়ককে তলব করার খবরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। প্রতিমন্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। যদিও নির্বাচন কমিশন সূত্রের দাবি, বিধায়কের বাবার নামে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, সেই কারণেই শুনানিতে ডাকা হয়েছে।

এসআইআর শুনানিতে কেবল রাজনৈতিক নেতারাই নন, ডাকা হচ্ছে বহু সাধারণ মানুষকেও। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন বয়স্ক ভোটাররা। উদ্বেগ বাড়ছে সর্বত্র। পাশাপাশি কবি, ক্রিকেটার, প্রাক্তন নৌসেনা প্রধান থেকে শুরু করে নেতা-অভিনেতা—বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের কাছেও পৌঁছচ্ছে নোটিস। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও।


```