Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নওসাদের পথেই হুমায়ুন, নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক

রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক এমন নিরাপত্তা পেয়ে থাকেন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে যখন অশান্তি তৈরি হয়েছিল, তখন নওসাদ সিদ্দিকিও কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন।

নওসাদের পথেই হুমায়ুন, নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক

হুমায়ুন কবীর

রফিকুল জামাদার

শেষ আপডেট: 29 December 2025 21:21

রফিকুল জামাদার

তৃণমূল (TMC) থেকে নিলম্বিত হয়ে নতুন দল গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ২৬-এর নির্বাচনের আগে সমস্তটা গুছিয়ে ভোটে লড়তে চলেছেন তিনি। শত কাজের মাঝে এখন যদি নিজেকেই নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তাহলে মুশকিল (West Bengal News)। এতদিন তিন পুলিশকর্মীর নিরাপত্তা বেষ্টনীতে থাকছিলেন বটে, কিন্তু এযাবৎ আর তাতে হচ্ছে না। যে কারণে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হাইকোর্টে গিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করবেন। সোমবার তিনি নিজেই সে কথা জানালেন, একমাত্র দ্য ওয়ালকে (The Wall)।

রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক এমন নিরাপত্তা পেয়ে থাকেন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে যখন অশান্তি তৈরি হয়েছিল, তখন নওসাদ সিদ্দিকিও (Naushad Siddiqui) কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। জানিয়েছিলেন, ভাঙড়ের পরিস্থিতি, প্রাণঘাতী হামলার ঘটনা বিচার বিবেচনা করে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। আবেদনে সাড়া দিয়েছিল উচ্চ আদালত। এবার সেই একই পথে হাঁটতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। 

 

এখন প্রশ্ন উঠতে পারে, হুমায়ুনের কেন দরকার পড়ল কেন্দ্রীয় বাহিনীর?

প্রথমত, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে বারবার হুমকি পাচ্ছেন হুমায়ুন। তার উপর মসজিদ নির্মাণ নিয়ে তো ধমক-চমক রয়েইছে। এখন আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে তাঁর নিজের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের নিয়ে।

ঘটনা রোববার সকালের। হুমায়ুন যখন নিজের বাড়ির অফিসঘরে বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের সঙ্গে নতুন দল জনতা উন্নয়ন পার্টি নিয়ে আলোচনা করছিলেন ওই তিন পুলিশকর্মীর মধ্যে থেকে একজন (জুম্মা) হঠাৎ বিধায়কের অফিসে ঢুকে পড়েন। ‘কী দরকার’ জিজ্ঞাসা করায় ওই পুলিশকর্মী জানান, তাঁর ছুটি প্রয়োজন।

হুমায়ুন আবেদন নাকচ করে দিয়েছিলেন বলেই শুরু হয় দু'জনের মধ্যে কথা কাটাকাটি। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। চিৎকার-চেঁচামেচি শুনে অন্য ঘর থেকে বাবার অফিসে হাজির হন হুমায়ুনপুত্র।

তার পর দুই তরফের মধ্যে গন্ডগোল, ধস্তাধস্তি। হুমায়ুন জানিয়েছিলেন ওই নিরাপত্তারক্ষী তাঁদের আক্রমণ করেছেন। অন্য দিকে, পুলিশকর্মীর দাবি হুমায়ুনের ছেলে তাঁর গায়ে হাত তুলেছেন। এরপর তো দু-তরফের আকচাআকচি আছেই। কাজেই এখন নিজের নিরাপত্তা নিয়ে আর ঢিলেমি দিতে নারাজ তিনি।

এদিন দ্য ওয়ালকে হুমায়ুন বলেন, "ওই তিনজন নিরাপত্তারক্ষীর একজন, যাঁকে নিয়ে এত কথা, তিনি প্রায়ই ছুটিতে থাকেন। অন্যদিকে, বাকি দু'জনের যেটুকু কাজ, তাঁরা নিরাপত্তা না দিয়ে ফোন ঘাঁটেন, ভিড়ের মধ্যে পড়ে গেলে দু'মিটার দূরে থাকেন।" হুমায়ুন কবীরের দাবি, নিরাপত্তারক্ষীদের যা কাজ, তা তাঁরা করেন না। যে কারণে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে নিজের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টে যাবেন, এবং কেন্দ্রীয় বাহিনীর আবেদন করবেন।


```