Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মুখ্যমন্ত্রী রাজনীতি ছেড়ে জগন্নাথ ধামে ধর্মকর্ম করুক', বাবরি মসজিদ নিয়ে অভিষেককে পাল্টা দিলেন হুমায়ুন

মন্দির-মসজিদ নিয়ে রাজনীতি? অভিষেকের মন্তব্যের পাল্টা তোপ হুমায়ুনের। মুখ্যমন্ত্রীকে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক।

'মুখ্যমন্ত্রী রাজনীতি ছেড়ে জগন্নাথ ধামে ধর্মকর্ম করুক', বাবরি মসজিদ নিয়ে অভিষেককে পাল্টা দিলেন হুমায়ুন

হুমায়ুন কবীর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 December 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: মসজিদ বা মন্দির নির্মাণ রাজনীতিবিদদের দায়িত্বের মধ্যে পড়ে না। রাজনীতিকদের মূল কাজ মানুষের পরিষেবা করা। শনিবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় এই মতই প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ধর্মীয় স্থাপনা গড়ে তোলার ইচ্ছা থাকতেই পারে, তবে তার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত।

অভিষেকের কথায়, কেউ চাইলে মন্দির-মসজিদ তৈরি করতে পারেন, কিন্তু তা ব্যক্তিগত উদ্যোগে করা প্রয়োজন, রাজনৈতিক পরিচয় বজায় রেখে নয়। তাঁর স্পষ্ট বার্তা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় ধর্মীয় নির্মাণ নয়, মানুষের কল্যাণ ও পরিষেবাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

এই নিয়েই পাল্টা দিলেন হুমায়ুন কবীর। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, 'আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি গতকাল আমাকে যে কথাটা বলেছেন, সেটা আমি মেনে নিতে রাজি আছি। কিন্তু তার আগে আপনি  আপনার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবসর নিতে বলুন।'

তিনি আরও বলেন, 'আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তিনি যেন ২০২৬-এর নির্বাচনে প্রার্থী না হন। পুরীর জগন্নাথ মন্দিরকে যে তিনি দীঘায় এনেছেন, সেখানে গিয়েই যেন ধর্মকর্ম করেন। যদি এগুলো উনি করতে পারেন, তাহলে আপনাকে ও বাংলায় মানুষকে কথা দিচ্ছি, আমি শুধুই বাবরি মসজিদ নিয়েই থাকব, আর আমার দলের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব।'

এখানেই শেষ নয়, ফেসবুকের ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, 'গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সম্পর্কে মন্তব্য করেছেন মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে করুন। আমি তাঁকে বলতে চাই সাহস থাকলে আপনার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কে আগে রাজনীতি  ছাড়তে বলুন। কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসে জনগণের ট্যাক্সের টাকায় একের পর এক মন্দির তৈরি করছেন । তিনি জনসাধারণের ট্যাক্সের টাকায় মন্দির নির্মাণ করলে অপরাধ নয় আর আমি মুসলিম সমাজের মানুষের দানের টাকায় মসজিদ নির্মাণ করলে অপরাধ? এখান থেকে প্রমাণিত আপনারা কতটা মুসলিম বিরোধী,আগামী দিনে বাংলার সমস্ত মুসলিম আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে।'


অন্যদিকে, শনিবার অভিষেক জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি দিল্লি যাবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ তুলে সরাসরি কমিশনের কাছে তথ্য চাইবেন বলেও জানিয়েছেন তিনি। অভিষেকের অভিযোগ, খুব অল্প সময়ের মধ্যে জোর করে SIR প্রক্রিয়া করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, '২-৩ মাসের মধ্যেই এই সংশোধন প্রক্রিয়া শেষ করার চাপ তৈরি করা হয়েছিল। ২০২১ এর হারের পর থেকেই পশ্চিমবঙ্গকে বিশেষভাবে টার্গেট করছে বিজেপি।'


```