Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শীতের দাপটে জবুথবু বাংলা, শহর কলকাতায় ভাঙছে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নতুন বছর শুরুর মুখে রাজ্যজুড়ে শীতের তীব্র দাপট। শ্রীনিকেতন ও আলিপুরদুয়ারে ৮ ডিগ্রি, দার্জিলিংয়ে ৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা। কোথায় কত ঠান্ডা, জানুন বিস্তারিত।

শীতের দাপটে জবুথবু বাংলা, শহর কলকাতায় ভাঙছে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 December 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর শুরুর মুখে শীতের জোরালো দাপট রাজ্যজুড়ে। গত দুই দিন ধরে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বারবার ভাঙছে। একদিকে উত্তরবঙ্গ এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন তীব্র শৈত্যপ্রবাহের কবলে।

আলিপুর আবহাওয়া দফতরের (IMD) দেওয়া তথ্য অনুযায়ী, তাপমাত্রার দৌড়ে এবারও প্রথম সারিতে রয়েছে বীরভূমের শ্রীনিকেতন। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে টেক্কা দিয়ে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৮.০ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নিচে। উত্তরবঙ্গের সমতল এলাকা আলিপুরদুয়ারেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পাহাড়ি জেলা দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা অব্যাহত, সেখানে পারদ ছুঁয়েছে ৪.০ ডিগ্রিতে।

কলকাতার আলিপুর অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ১.৬ ডিগ্রি কম।

জেলাভিত্তিক তাপমাত্রার একনজর (সর্বনিম্ন):
বাঁকুড়া: ৯.৯ ডিগ্রি সেলসিয়াস

বর্ধমান: ১০ ডিগ্রি সেলসিয়াস

পুরুলিয়া ও কল্যাণী: ১০.২ ডিগ্রি সেলসিয়াস

শ্রীনিকেতন (শনিবার): ৯.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আজ ছিল ঘন কুয়াশা, যেখানে দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে ঘোরাফেরা করেছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব লক্ষ্য করা গিয়েছে।

হাওয়ার অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রা প্রায় একই থাকলেও, তার পর থেকে পারদ ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ফলে নতুন বছরের শুরুতে শীতের দাপট সামান্য কমতে পারে। আপাতত আগামী কয়েক দিন রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে এবং সকালের দিকে কুয়াশা বজায় থাকবে।


```