Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ফুরফুরায় গিয়ে নওসাদের সঙ্গে ‘দেখা’ হল না হুমায়ুনের, চিঠি–ভোটের খোঁচায় বাড়ল জোট-জট

ফুরফুরার দরবার থেকে রাজনীতির দরজা— সব মিলিয়ে হুমায়ুন–নওসাদ সাক্ষাৎ না হওয়াই যেন নতুন করে উত্তাপ বাড়াল রাজ্য রাজনীতিতে।

 ফুরফুরায় গিয়ে নওসাদের সঙ্গে ‘দেখা’ হল না হুমায়ুনের, চিঠি–ভোটের খোঁচায় বাড়ল জোট-জট

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 January 2026 21:29

দ্য ওয়াল ব্যুরো: নতুন দল গঠনের পর এই প্রথম ফুরফুরায় পা রাখলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার একাধিক পীরজাদার সঙ্গে হুমায়ুনের সৌজন্য সাক্ষাৎ হলেও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হল না। আর সেই ‘না–দেখা’ ঘিরেই শুরু রাজনৈতিক চর্চা–তরজা। 

জোট হবে কি না— সেই প্রশ্নের মাঝেই চিঠি বনাম ভোট শতাংশ নিয়ে প্রকাশ্যে খোঁচা দিলেন দু’পক্ষই। সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল কংগ্রেসও। তাদের সাফ বক্তব্য, হুমায়ুন কবীর কোনও ভাবেই সফল হবেন না।

এদিন জাঙ্গিপাড়ার ফুরফুরায় এসে প্রথমে পীরজাদা সাফেরি সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। পরে দেখা করেন ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গেও। সেখান থেকে তিনি যান আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর বাড়িতে। উদ্দেশ্য ছিল নওসাদ বা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করা। কিন্তু প্রায় ১০ মিনিট অপেক্ষার পরও কারও সঙ্গে সাক্ষাৎ মেলেনি। শেষ পর্যন্ত দরবার শরীফে চলে যান হুমায়ুন।

এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করে, আসন্ন বিধানসভা ভোটে কি হুমায়ুনের দলের সঙ্গে আইএসএফের জোট হতে চলেছে? নওসাদ সিদ্দিকীর বক্তব্য, “ফুরফুরা ধর্মীয় জায়গা। এখানে যে কেউ আসতে পারেন। উনি যখন এসেছিলেন, আমি তখন বাড়িতে ছিলাম না। জোটের প্রশ্নে আমরা সিপিআইএম ও কংগ্রেসকে চিঠি দিয়েছি। আরও অনেক দলের সঙ্গেও আলোচনা চলছে। তবে জোটের ক্ষেত্রে অফিসিয়ালি যোগাযোগ করতেই হবে। তবেই আলোচনা এগোবে।”

এই মন্তব্যের পাল্টা দিতে এক মুহূর্ত দেরি করেননি হুমায়ুন কবীর। তাঁর সাফ কথা, “অফিসিয়াল কোনটা, সেটা আমি জানি না। আমি ভনিতা করে রাজনীতি করি না। কাউকে চিঠি দেব না। ইচ্ছা হলে বসবে, না হলে বসবে না। চিঠি দিয়ে জোট করার মতো দুর্বল জায়গায় হুমায়ুন কবীর নেই। আমি ওপেন কথা বলি।” পাশাপাশি কটাক্ষ ছুড়ে দেন, “কত শতাংশ ভোট পান যে চিঠি দিতে হবে?”

চর্চার মধ্যেই তোপ দাগেন ফুরফুরার আর এক পীরজাদা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী। তাঁর মন্তব্য, “ফুরফুরায় যে কোনও দলের লোক আসতেই পারেন। কিন্তু উনি যে উদ্দেশ্যে এসেছেন, তা কোনও ভাবেই সফল হবে না।”
ফুরফুরার দরবার থেকে রাজনীতির দরজা— সব মিলিয়ে হুমায়ুন–নওসাদ সাক্ষাৎ না হওয়াই যেন নতুন করে উত্তাপ বাড়াল রাজ্য রাজনীতিতে।
 


```