Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাংলাদেশে উট পাচারের ছক ভেস্তে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, ফেরত পাঠানো হচ্ছে রাজস্থানে

সূত্রের খবর, এগুলি চোরাপথে রাজস্থান থেকে আনা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশে। একটি পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাস এই উটগুলি পাচারের চেষ্টা হচ্ছে বলে পুলিশকে খবর দেন। 

বাংলাদেশে উট পাচারের ছক ভেস্তে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, ফেরত পাঠানো হচ্ছে রাজস্থানে

থানার সামনে উদ্ধার হওয়া উট

শেষ আপডেট: 4 June 2025 11:37

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর

ইদের আগে হলদিয়া হয়ে বাংলাদেশে উট পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। পাচারকারীদের কবল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ছ'টি উট। রাজস্থান থেকে আনা এই উটগুলিকে ফের সেখানেই ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে। আপাতত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা থানায় এই উটগুলিকে রাখা হয়েছে।

সূত্রের খবর, এগুলি চোরাপথে রাজস্থান থেকে আনা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশে। একটি পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাস এই উটগুলি পাচারের চেষ্টা হচ্ছে বলে পুলিশকে খবর দেন। তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উট নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

খবর পাওয়ার পরেই সোমবার সুতাহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে বাসুলিয়া এলাকা থেকে ছটি উট উদ্ধার করে। একটি উট শারীরিকভাবে দুর্বল থাকায় ঘটনাস্থলেই তাকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। বাকি উটগুলিকে হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তবে পাচারকারীদের কবল থেকে উদ্ধার করলেও পুলিশের কাছে এখন এই উটগুলির পরিচর্যা ও খাবার জোগাড়ের বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, এই উটগুলিকে দেখভালের জন্য এখন সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। খাওয়ার ব্যবস্থাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, উটের প্রিয় কাঁটাগাছ জোগাড় করতে সকাল থেকেই শুরু হয়েছে খোঁজ খবর নেওয়া।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে প্রাণী সম্পদ দফতরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় উটগুলিকে ফের রাজস্থানে পাঠানোর পরিকল্পনা চলছে। কে বা কারা এই পাচারের সঙ্গে যুক্ত, তাঁদেরও খুঁজে বার করার চেষ্টা চলছে।


```