Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Operation Sindoor: ৪৮ ঘণ্টায় হারাবে ভেবেছিল, ৮ ঘণ্টায় পাকিস্তানের হাঁটু ভেঙেছি: সিডিএস

মূলত ৪ দিন ভারত-পাক সংঘাত হয়েছিল। আর এই চারদিনেই পাকিস্তানের ৬টি ফাইটার জেট, ২টি নজরদারি বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। 

Operation Sindoor: ৪৮ ঘণ্টায় হারাবে ভেবেছিল, ৮ ঘণ্টায় পাকিস্তানের হাঁটু ভেঙেছি: সিডিএস

সিডিএস অনিল চৌহান

শেষ আপডেট: 4 June 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ৪ দিনের সংঘাতে (India Pakistan Conflict) ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে। এই কথা স্বীকার করেছেন চিফ এফ ডিফেন্স স্টাফ বা সিডিএস অনিল চৌহান (CDS Anil Chauhan)। তবে ভারত পাল্টা কী কী ক্ষতি করেছে তাও জানিয়েছেন। একইভাবে এই তথ্যও দিয়েছেন যে, কীভাবে মাত্র ৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সব চাল বানচাল করেছেন ভারতীয় সেনা।

'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) প্রসঙ্গে বেশ কিছু নতুন তথ্য দিয়েছেন সিডিএস। তার মধ্যেই অন্যতম, ৮ ঘণ্টায় 'পাকিস্তান বধ'! ঠিক কী বলেছেন তিনি? অনিল চৌহান জানান, ''৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে হারানোর স্বপ্ন দেখেছিল পাকিস্তান। সেই লক্ষ্যেই পরপর ড্রোন, মিসাইল হামলা শুরু করে ইসলামাবাদ। ভেবেছিল দু'দিনের মধ্যেই হয়তো আমরা হেরে যাব। কিন্তু পাকিস্তানের এই পরিকল্পনা ৮ ঘণ্টাতেই ভেস্তে দিয়েছি।''

ভারতের সেনার ক্ষয়ক্ষতি নিয়ে বিশেষ একটা ভাবতে রাজি হননি সিডিএস চৌহান। তাঁর সাফ কথা, কতটা ক্ষয়ক্ষতি হল সেটা গুরুত্বপূর্ণ নয়, পরিণাম কী হল সেটাই আসল ব্যাপার। আদর্শ সেনার মনোভাব এমনই হওয়া উচিত এবং ভারতীয় সেনা এই মনোভাব নিয়েই চলে। এই পরিপ্রেক্ষিতেই তিনি জানান, ''৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে এমন প্রত্যাঘাত করেছি যে যুদ্ধের ভাবনা ছেড়ে তাঁরা ফোন তুলে নিয়েছিল। সঙ্গে সঙ্গে নয়াদিল্লিকে জানিয়েছিল, আলোচনা চায়।'' পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিডিএস। সেখানেই বিষয়টি খোলসা করেন।

ইতিমধ্যে এও জানা গেছে, ভারতের সঙ্গে সংঘাতে কী কী ক্ষতি হয়েছে পাকিস্তানের। মূলত ৪ দিন ভারত-পাক সংঘাত হয়েছিল। আর এই চারদিনেই পাকিস্তানের ৬টি ফাইটার জেট, ২টি নজরদারি বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, একটি সি-১৩০ এয়ারক্রাফট সহ ৩০টির বেশি মিসাইলও ধ্বংস করতে সক্ষম হয়েছে তাঁরা। ভারতীয় সেনা আগেই সাংবাদিক বৈঠকে দাবি করেছিল, পাকিস্তানের সেনাঘাঁটিকে তাঁরা নিশানায় নেয়নি। কিন্তু যে যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আক্রমণের চেষ্টা হয়েছে তা ধ্বংস করা ছাড়া উপায় ছিল না।

পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা চিনের। কিন্তু ভারতের তা ধ্বংস করতে সময় লেগেছিল মাত্র ২৩ মিনিট। এই দাবি আগেই করেছে ভারতীয় সেনা। জানান হয়েছিল, পাকিস্তানের চিনা এয়ার ডিফেন্স সিস্টেমকে কোথাও পাশ কাটিয়ে, কোথাও আবার অকেজো করে হামলা করতে সক্ষম হয়েছিল ভারত। আর তাতেই চূড়ান্ত সফল হয়েছে 'অপারেশন সিঁদুর' অভিযান।


```