Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Weather Update: শুষ্ক আবহাওয়ায় ঠান্ডার রেশ বাংলাজুড়ে, কিন্তু কতদিন? আপডেট দিল হাওয়া অফিস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন জুড়েই পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত টানা তিনদিন আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। রাজ্যের সর্বত্রই প্রায় একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে।

 

Weather Update: শুষ্ক আবহাওয়ায় ঠান্ডার রেশ বাংলাজুড়ে, কিন্তু কতদিন? আপডেট দিল হাওয়া অফিস

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 February 2026 18:06

দ্য ওয়াল ব্যুরো: বিগত দেড় মাস ধরে বাংলায় শীতের (West Bengal Weather Update) ইনিংস চলছে। অনেকের আশা, আরও এক মাস অন্তত এমন আবহাওয়া থাকুক। কিন্তু তেমনটা হচ্ছে না। এই মুহূর্তে শীতের কামড় কিছুটা বজায় থাকলেও, এমন পরিবেশ বেশিদিন স্থায়ী হবে না।

কয়েকদিন আগেই আবহবিদরা ইঙ্গিত দিয়েছিলেন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Winter Update) ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। পাশাপাশি জানানো হয়েছিল, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে। মনে করা হচ্ছে, চলে যাওয়ার আগে শেষবার ঝোড়ো ব্যাটিং করবে শীত।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন জুড়েই পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া (West Bengal Winter) বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত টানা তিনদিন আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। রাজ্যের সর্বত্রই প্রায় একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে।

এই মুহূর্তে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। শহরের পাশাপাশি একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম। আগামী দু’দিন হালকা উত্তুরে হাওয়া বইবে, ফলে ভোর ও সকালের দিকে ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। তবে তাপমাত্রায় বড়সড় ওঠানামার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বদল আসবে আবহাওয়ায়। ওই সময় থেকে টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদিও স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। অর্থাৎ, দুপুরে শীতের দাপট কমলেও রাত ও ভোরে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।

সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ - দু’ধরনের তাপমাত্রাই স্বাভাবিকের ঘরে ফিরবে। ফলে দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই ফিকে হবে। ১২ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

উত্তরবঙ্গেও বুধবারের পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে, যদিও ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা নেই।

এক বছর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুতেই শীত বিদায়ের সুর বেজে গিয়েছিল। এ বার এখনও সেই ছবি নেই। যদিও আগাম গরম নিয়ে সতর্কবার্তা দিয়েছেন আবহবিদরা। তার আগে শীতের এই শেষ পর্বটুকু উপভোগ করতে চাইছেন শহরবাসী।


```