Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘এভাবেও ফিরে আসা যায়’, অনুষ্কার সঙ্গে অরিজিৎকে উচ্চাঙ্গসঙ্গীতে আবিষ্কার করল কলকাতা

এ অরিজিৎ পূর্ববৎ নয়। সুরকার-সেতারবাদক অনুষ্কার সঙ্গতে ব্যতিক্রমী গাইয়ে দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। 

‘এভাবেও ফিরে আসা যায়’, অনুষ্কার সঙ্গে অরিজিৎকে উচ্চাঙ্গসঙ্গীতে আবিষ্কার করল কলকাতা

একমঞ্চে অনুষ্কা শঙ্কর-অরিজিৎ সিং

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 13:26

দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় জল্পনা-কল্পনার জিগির শুরু হয় হপ্তা দুয়েক আগে। খবরের প্রথম খসড়া। মঙ্গলবারে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ (Arijit Singh Playback) লিখলেন, “আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি সিনেমায় গাওয়া বন্ধ করলাম।”

আনন্দ না ছাই! অরিজিতের সেই সোশ্যাল মিডিয়া পোস্ট যেন আকাশভাঙা। অস্থিরচেতা বাঙালিই শুধু নয়, অরিজিতের দৈবাৎ ঘোষণা (Arijit Singh announcement) গোটা ভারতভূমে হইচই ফেলে দিয়েছিল। হোয়াট নেক্সট? রোববার সেই গায়কই ফিরে এলেন। কলকাতার মঞ্চে। মাইকের সামনে দাঁড়িয়ে ‘চার্টবাস্টার’ (Arijit Singh Chart busters) নয়। একেবারে উচ্চাঙ্গসঙ্গীতে। গাইলেন লক্ষ্মী শঙ্করের গাওয়া জনপ্রিয় ধ্রুপদী আধুনিক বাংলা গান ‘মায়া ভরা রাতি’। শ্যামল গুপ্তের কথায় এই গানে সুরারোপ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। যা প্রথম প্রকাশিত হয় ২০০৭ সালে ‘চয়নিকা রাগাশ্রয়ী বাংলা গান’-এর সংকলনে। সে গানের লিরিক্স ঘাঁটলে দেখা যাবে, "ছলো ছলো চোখে চাঁদ কী যে বলে যায়, শুনে গেলে না"। যদিও অনুষ্কার ঐতিহাসিক মঞ্চে অরিজিৎ গাইলেন, "চলে গেলে না"। উৎকর্ষের মাইলফলক গড়া এ পারফরমেন্সে এইটুকু 'ভুল' অবশ্য একেবারেই ব্রাত্য।

এ অরিজিৎ পূর্ববৎ নয়। সুরকার-সেতারবাদক অনুষ্কার সঙ্গতে ব্যতিক্রমী গাইয়ে দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। নেতাজি ইন্ডোরে এমনই ঘরওয়াপসির সাক্ষী থাকল কলকাতাবাসী (Arijit Singh Kolkata)।

এখানে বলে রাখা দরকার, সবার আগে দ্য ওয়াল-ই লিখেছিল, ‘অনুষ্কার মঞ্চে অরিজিৎ, লাইভ! কলকাতাকে মুগ্ধ করতে আসছেন রবিশঙ্কর-কন্যা, সেখানেই তিনি অতিথি!’ হলও তাই।

২০১৪-তে ডোভার লেনের (Dover Lane) মঞ্চে সেতারের ঝঙ্কারে কলকাতাকে মুগ্ধ করেছিলেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর। সেই একবারই। মাত্র ৪৫ মিনিটের পরিবেশন, তার পর দীর্ঘ বারো বছর শহর থেকে দূরে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। ছন্দে-তালে-ঝঙ্কারে ফের কলকাতাকে মোহাবিষ্ট করলেন অনুষ্কা। আর সেই মুগ্ধতার উপর শুকতারার মতো ঝলমল করে উঠলেন অরিজিৎ সিং।

সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষে ‘ইন্ডিয়া ট্যুর’-এ নেমেছেন অনুষ্কা শঙ্কর। ৩০ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হয়েছে তাঁর এই সফর। পরদিন বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি মুম্বই, ৬ ফেব্রুয়ারি পুণে, ৭ ফেব্রুয়ারি দিল্লি—একটির পর একটি শহর ছুঁয়ে ৮ ফেব্রুয়ারি সকালে গোটা দল নিয়ে তিনি পৌঁছন কলকাতায়।

কলকাতার সঙ্গে অবশ্য অনুষ্কার এই ‘সারপ্রাইজ’ সম্পর্ক নতুন নয়। এর আগে টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের এক অনুষ্ঠানে আচমকাই সেতার হাতে হাজির হয়েছিলেন তিনি। সেই অপ্রত্যাশিত যুগলবন্দি আজও অনুরাগীদের স্মৃতিতে তাজা। এ বার সেই স্মৃতিই যেন সিদ্ধি পেল প্লেব্যাক থেকে মুখ ফেরানো অরিজিতের উপস্থিতিতে।


```