Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধান

অনুষ্কার মঞ্চে অরিজিৎ, লাইভ! কলকাতাকে মুগ্ধ করতে আসছেন রবিশঙ্কর-কন্যা, সেখানেই তিনি অতিথি!

অরিজিৎ সিং সিনেমার জন্য প্লেব্যাক বন্ধ করার ঘোষণা করেছেন কয়েক দিন আগেই। সেই রেশ কাটতে না কাটতেই খবর এল, কলকাতার মঞ্চে গাইতে আসছেন সেই অরিজিৎ! লাইভ। 

অনুষ্কার মঞ্চে অরিজিৎ, লাইভ! কলকাতাকে মুগ্ধ করতে আসছেন রবিশঙ্কর-কন্যা, সেখানেই তিনি অতিথি!

অনুষ্কার মঞ্চে অরিজিৎ

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 8 February 2026 00:10

তিয়াষ মুখোপাধ্যায়

অরিজিৎ সিং (Arijit Singh) সিনেমার জন্য প্লেব্যাক বন্ধ করার ঘোষণা করেছেন কয়েক দিন আগেই। সেই রেশ কাটতে না কাটতেই খবর এল, কলকাতার মঞ্চে গাইতে আসছেন সেই অরিজিৎ! লাইভ (Anoushka Shankar Arijit Singh Live in Kolkata)। তাও আবার, অনুষ্কা শঙ্করের (Anoushka Shankar) অনুষ্ঠানে অতিথি হয়ে!

আয়োজক সূত্রের খবর, সব ঠিক থাকলে, রবিবার, ৮ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) এমনই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে কলকাতাবাসী। প্রসঙ্গত, ২০১৪-তে ডোভার লেনে পারফর্ম করতে এসেছিলেন রবিশঙ্কর কন্যা। সেতার বাজিয়েছিলেন ৪৫ মিনিট। তার পর কলকাতায় আর কোনও অনুষ্ঠান করেননি অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar)। ১২ বছর পর তিনি ফের মুগ্ধ করবেন ছন্দে-তালে-ঝঙ্কারে। আর সেই মুগ্ধতার উপর হীরকখণ্ডের মতো জ্বলজ্বল করবেন অরিজিৎ। গাইবেন গান।

জানা গেছে, সঙ্গীতজীবনের তিন দশক পূর্তিতে 'ইন্ডিয়া টুর'-এ এসেছেন অনুষ্কা (Anoushka Shankar India Tour)। ৩০ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। এর পর ৩১ জানুয়ারি বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি মুম্বই, ৬ ফেব্রুয়ারি পুণে, ৭ ফেব্রুয়ারি দিল্লির অনুষ্ঠান সেরেই, ৮ ফেব্রুয়ারি সকালে গোটা টিম নিয়ে কলকাতায় পা রাখবেন তিনি। সেদিনই বিকেলে অনুষ্ঠান করবেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে।

নভেম্বরে এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাস তুঙ্গে উঠেছিল কলকাতার সঙ্গীতপ্রেমী মহলের। কারণ, এই বছরই অনুষ্কার 'চ্যাপ্টার থ্রি উই রিটার্ন টু লাইট' অ্যালবাম ও 'ডে ব্রেক' ট্র্যাকের জন্য তিনি জোড়া মনোনয়ন পেয়েছিলেন গ্র্যামিতে। সকলেই ভেবেছিলেন, ১ ফেব্রুয়ারি গ্র্যামি পুরস্কারের মঞ্চে যদি সুখবর আসে, তাহলে এই অনুষ্ঠান অন্য মাত্রা পাবে। তেমনটা অবশ্য হয়নি।

তাতে অবশ্য উচ্ছ্বাসের পারদ বিশেষ কমেনি। অনুষ্ঠানের সব টিকিট হু হু করে বিকিয়েছে, আন্তর্জাতিক প্রতিভা অনুষ্কাকে শোনার জন্য। সঙ্গে অতিথি হিসেবে রয়েছে পণ্ডিত বিক্রম ঘোষের মতো একাধিক তাবড় শিল্পীর নাম। তার উপর যদি মঞ্চে অরিজিতের সারপ্রাইজ কণ্ঠ গমগমিয়ে ওঠে, তাহলে কলকাতার সঙ্গীতানুষ্ঠানের ইতিহাসে যে একটা মাইলফলক রচিত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এর আগে একবার টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের এক অনুষ্ঠানে সেতার বাজিয়েছিলেন অনুষ্কা (Anoushka Shankar Arijit Singh Live in Kolkata)। সেটাও ছিল 'সারপ্রাইজ'! এবার সেই হিসেবই বুঝি মিটতে চলেছে খাস কলকাতায়। তবে অনুষ্কার সঙ্গে অরিজিতের কি যুগলবন্দিও হতে পারে? এই নিয়ে অবশ্য মুখে কুলুপ আয়োজকমহলে।


```