Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যৌনাঙ্গে গভীর ক্ষত, প্রচুর রক্তপাত! দুর্গাপুরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত

সূত্রের খবর, শুক্রবার রাতে ওই ছাত্রী কলেজের হস্টেল থেকে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ফেরার পথে তাঁকে জোর করে একটি নির্জন জঙ্গলে টেনে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। 

যৌনাঙ্গে গভীর ক্ষত, প্রচুর রক্তপাত! দুর্গাপুরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 October 2025 18:53

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে! এমনই ইঙ্গিত মিলল মেডিক্যাল রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে। ধর্ষণের জেরেই এই রক্তপাত বলেই অনুমান।

সূত্রের খবর, শুক্রবার রাতে ওই ছাত্রী কলেজের হস্টেল থেকে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ফেরার পথে তাঁকে জোর করে একটি নির্জন জঙ্গলে টেনে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় (Durgapur Medical Student Assault)। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় এবং ৩ হাজার টাকা চায়। মেয়েটি টাকা দিতে না পারায় তাঁকে মারধরও করা হয়। কিছু সময় পর রক্তাক্ত অবস্থায় তাঁর বন্ধু তাঁকে উদ্ধার করে।

নির্যাতিতার বাবার অভিযোগ, 'রাত দশটার পর ফোন পেয়ে কলেজে পৌঁছাই। মেয়েকে ভয়ংকর অবস্থায় পাই। ওর শরীর রক্তে ভেসে যাচ্ছিল।' ঘটনার রাতে যেই বন্ধুর সঙ্গে তরুণী বেরিয়েছিলেন, তাঁকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলে অন্তত পাঁচজন যুবক উপস্থিত ছিল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। নির্যাতিতা এখনও দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

দুর্গাপুরকাণ্ডে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে মূল অভিযুক্ত রফিকুল শেখকেও গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা তাঁর বয়ানে জানিয়েছিল এই অপরাধে ৫ জন জড়িত আছে। সেই মতোই তদন্ত চালায় পুলিশ। আগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার রাতে চতুর্থজনকে ধরে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর  দুর্গাপুর পুরনিগমের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার (Arrest) করা হয়। গ্রেফতার হওয়া শেষ দু'জনকে আজই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে খবর। বাকি তিনজনকে আগেই ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  

রবিবার উত্তরবঙ্গে যাওয়ার পথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্গাপুর-কাণ্ড নিয়ে মুখ খোলেন। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “এমন ঘটনা খুবই দুঃখজনক। তবে কলেজ কর্তৃপক্ষেরও দায়িত্ব আছে। বাইরে থেকে যারা পড়তে আসে, বিশেষ করে মেয়েরা, তাদের রাতে বাইরে বেরোতে দেওয়া ঠিক নয়।” মুখ্যমন্ত্রী জানান, পুলিশ কাউকেই ছাড়বে না, কড়া পদক্ষেপ নেওয়া হবে।


```