২১ জুলাইয়ে অংশগ্রহণ না করলে কি চাকরি চলে যেতে পারে? ধর্মতলা চত্বরে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে না যাওয়ায় চালকদের সাসপেন্ড করায় এবার এই প্রশ্নই উঠছে। ৩৭ নম্বর রুটের বাস চালকেরা এই অভিযোগ তুলছে।

ছবি-এআই
শেষ আপডেট: 23 July 2025 06:34
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ না করলে কি চাকরি চলে যেতে পারে? ধর্মতলা চত্বরে তৃণমূলের কর্মী সমর্থকদের না নিয়ে যাওয়ার কারণে চালকদের সাসপেন্ড করায় এবার এই প্রশ্নই উঠছে। ৩৭ নম্বর রুটের বাস চালকেরা এই অভিযোগ তুলছেন।
তাঁরা জানান, ২১ জুলাইয়ের দিন তাঁরা বাস না চালানোর সিদ্ধান্ত নেন। সাধারণত ২১ জুলাই শহরের সমস্ত বাস ধর্মতলার দিকেই যায়। কিন্তু ওইদিন ৩৭ নম্বর রুটের বাস চালকেরা ধর্মতলা যাননি। আজ তাঁরা জানতে পারেন তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
অভিযোগ উঠছে তৃণমূলপন্থী বাসকর্মী ইউনিয়নের বিরুদ্ধে। রাজনৈতিক মিছিলে যোগ না দেওয়ায় এমনটা করা হয়েছে বলে জানান বাস চালকেরা।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিবহন মহলেও উত্তেজনা ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত পরিবহন দফতর কিংবা সরকারি তরফে কিছুই জানানো হয়নি।