Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক মঞ্চে কাজল-টুইঙ্কল, প্রাইম ভিডিওয় আসছে নতুন টক শো, কবে থেকে?

এক মঞ্চে প্রথমবার। কাজল ও টুইঙ্কল খান্না, দু’জনেই নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় মুখ। এবার কোনও সিনেমায় নয়, একসঙ্গে ধরা দেবেন অ্যামাজন প্রাইম ভিডিওর একটি নতুন টক শোয়ের উপস্থাপক হিসেবে। 

এক মঞ্চে কাজল-টুইঙ্কল, প্রাইম ভিডিওয় আসছে নতুন টক শো, কবে থেকে?

এক মঞ্চে প্রথমবার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: এক মঞ্চে প্রথমবার। কাজল ও টুইঙ্কল খান্না, দু’জনেই নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় মুখ। এবার কোনও সিনেমায় নয়, একসঙ্গে ধরা দেবেন অ্যামাজন প্রাইম ভিডিওর একটি নতুন টক শোয়ের উপস্থাপক হিসেবে। শোয়ের নাম ‘Too Much with Kajol & Twinkle’। মঙ্গলবার প্রাইম ভিডিওর তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এই নতুন অনুষ্ঠান ঘিরে।

অ্যামাজনের তরফ থেকে প্রকাশিত একটি প্রোমো ছবিতে দেখা গিয়েছে, কাজল ও টুইঙ্কল দু’জনেই বিস্মিত চোখে কিছু একটা দেখছেন। পোস্টের ক্যাপশনে লেখা, “চা তো ওরা খেয়েই নিয়েছে, কিন্তু বাকি অনেক কিছু এখনও বাকি!” মজার ছলে শোয়ের টোন বুঝিয়ে দেওয়া হয়েছে ক্যাপশনেই।

এই জুটিকে একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই ইতিমধ্যেই অনুষ্ঠানটিকে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেছেন। কেউ কেউ আবার প্রথম এপিসোডেই অক্ষয় কুমার ও অজয় দেবগনকে অতিথি হিসেবে দেখতে চেয়েছেন।

অনুষ্ঠানের নাম ও উপস্থাপকদের পরিচয় থেকেই ধারণা করা যাচ্ছে, এটি হবে একেবারে হালকা মেজাজের, তারকাখচিত ও কখনও কখনও বিতর্কিত কথোপকথনের মঞ্চ। বলিউডের নানা অজানা তথ্য উঠে আসবে এই শোয়ে, এমনটাই প্রত্যাশা করছেন দর্শকরা।

তবে এখনও পর্যন্ত অনুষ্ঠানটি কবে থেকে সম্প্রচারিত হবে কিংবা কোন কোন তারকা অতিথি হিসেবে আসবেন—তা জানায়নি প্রাইম ভিডিও। কাজল সম্প্রতি দেখা গিয়েছেন ২৭ জুন মুক্তি পাওয়া ছবি 'মা'-তে, এবং আগামী ২৫ জুলাই 'সরজমিন' নামে একটি ছবি মুক্তি পেতে চলেছে জিও সিনেমায়। অন্যদিকে টুইঙ্কল খান্না এখন চলচ্চিত্র জগত থেকে দূরে থাকলেও, লেখিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বহু আগেই।


```