Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'ধবধবে ফর্সা নই বলে বাদ দিয়ে দিল' বলিউডের অন্ধকার দিক তুলে ধরলেন বাণী

বলিউডে ত্বকের রঙ নিয়ে বৈষম্যের অভিজ্ঞতা শেয়ার করলেন বাণী কাপুর। বললেন, ‘মিল্কি হোয়াইট’ না হওয়ায় বাদ পড়েছি ছবির কাস্ট থেকে।

 

'ধবধবে ফর্সা নই বলে বাদ দিয়ে দিল' বলিউডের অন্ধকার দিক তুলে ধরলেন বাণী

বাণী কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 21:46

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ঝলমলে পর্দার পেছনে বরাবরই চাপা পড়ে যায় কিছু অস্বস্তিকর বাস্তবতা—তার মধ্যে অন্যতম হল সৌন্দর্যের অদ্ভুত মানদণ্ড আর বর্ণভিত্তিক বৈষম্য। এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী বাণী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুধুমাত্র গায়ের রং ‘মিল্কি হোয়াইট’ না হওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছিল একটি ছবির কাস্ট থেকে।

বাণীর কথায়, “সরাসরি বলা হয়নি ঠিকই, কিন্তু আমার কানে এসেছিল—পরিচালক নাকি বলেছেন আমি যথেষ্ট ফর্সা নই, তাই আমাকে নেওয়া যাবে না। আমি ভেবেছিলাম, যদি এটাই শর্ত হয়, তবে আমি নিজেই এমন ছবিতে কাজ করব না। তিনি যেন তাঁর ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ খুঁজে নেন, আমি আমার যোগ্য পরিচালককে খুঁজে নেব।”

তবে এটা শুধু ত্বকের রং নয়, অভিনেত্রীর মতে শরীর নিয়েও চলে সমান নজরদারি। “অনেকে বলেন, আমি নাকি খুব রোগা, একটু মোটা হলেই নাকি ভাল লাগবে। কারণ পুরুষ দর্শক নাকি ভারী চেহারার মেয়েদের পছন্দ করেন। কিন্তু আমি আমার মতোই থাকতে পছন্দ করি। আমি ফিট, আমি সুস্থ, আর আমি নিজের মতো ঠিক আছি,” বলেন বাণী।

তাঁর মতে, মেয়েরা যখন নিজে দাঁড়িয়ে কথা বলেন, প্রতিবাদ করেন বা মতামত জানান, তখনই সেটাকে ‘রাগ’ বলে দেগে দেওয়া হয়। “সব মেয়েরা কি সবসময় রেগে থাকে? একটুও না। নিজের কথা বলা, আত্মবিশ্বাস দেখানো মানেই রাগ নয়,” বলেন তিনি।

কাজের দিক থেকে বাণী এখন ব্যস্ত ‘মণ্ডলা মার্ডার্স’ ওয়েব সিরিজে। যেখানে তাঁকে দেখা যাবে এক সাহসী তদন্তকারীর ভূমিকায়। সিরিজটি পরিচালনা করছেন ‘মর্দানি’ খ্যাত গোপী পুথরন। পরিচালক জানিয়েছেন, এখনকার দর্শক নারীর শক্তিকে নতুন চোখে দেখছেন—আর সেই বদলের প্রতীক হয়ে উঠছেন বাণীর মতো অভিনেত্রীরা।

পাশাপাশি, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে ‘অবির গুলাল’ নামে একটি ছবিতে কাজ করেছেন বাণী। তবে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ছবিটির মুক্তি আপাতত স্থগিত। ছবিটি পরিচালনা করেছেন আরতি এস. বাগদি এবং প্রযোজিত হয়েছে ভারত ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে। প্রেম ও মানসিক পুনরুদ্ধারকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন লিসা হায়ডন, ঋধি ডোগরা, সোনি রাজদান, ফরিদা জলাল প্রমুখ।


```