Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

JIS সম্মান মঞ্চে ডিআরডিও-র শীর্ষ কর্তা, অপারেশন সিঁদুর নিয়ে দিলেন বিশেষ বার্তা

প্রত্যেক বছরের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২৬ সালেও JIS Group আয়োজন করল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক সম্মাননা অনুষ্ঠান “JIS SAMMAN 2026”। 

JIS সম্মান মঞ্চে ডিআরডিও-র শীর্ষ কর্তা, অপারেশন সিঁদুর নিয়ে দিলেন বিশেষ বার্তা

অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ বার্তা

প্রিয়া ধর

শেষ আপডেট: 2 February 2026 20:15

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে বরাবরই দুর্দান্ত অবদান রেখে চলেছে JIS Group। শুধুমাত্র শিক্ষা প্রদান নয়, কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করা এবং শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও প্রতি বছরই বিশেষ উদ্যোগ নেয় এই প্রতিষ্ঠান।

প্রত্যেক বছরের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২৬ সালেও JIS Group আয়োজন করল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক সম্মাননা অনুষ্ঠান “JIS SAMMAN 2026”। এই অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, খেলা এবং জনসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্টজনদের পাশাপাশি সম্মানিত করা হয় প্রতিষ্ঠানের কৃতী ছাত্রছাত্রী, অধ্যাপক, শিক্ষক ও কর্মীদের।

তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র (DRDO) ডিরেক্টর জেনারেল ড. বিনয় কুমার দাসকে বিশেষ সম্মানে ভূষিত করা। প্রতিরক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে প্রদান করা হয় “JIS Maha Samman 2026”।

ড. দাস ডিআরডিও-র ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন সিস্টেমস বিভাগের নেতৃত্বে থেকে ভারতের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মিসাইল এবং ব্রহ্মোস-এর মতো দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রয়োগে তাঁর অবদান ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন JIS Group-এর ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সর্দার হরনজিৎ সিং, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সর্দার অমরিক সিং, এবং সিইও সর্দারনি মনপ্রীত কৌর-সহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক ও শীর্ষ আধিকারিকরা। এছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। একইসঙ্গে তাদের শিক্ষার্থীরাও এখানে পারফরম্যান্স করে। এই গোটা অনুষ্ঠানটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। JIS group আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এই প্রতিযোগীরা অংশগ্রহণ করে মূলত তার ভিত্তিতেই এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে এসে ডিআরডিও-র ডিরেক্টর জেনারেল ড. বিনয় কুমার দাস জেআইএস গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে কৃতীদের সম্মান জানানো ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাশাপাশি দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি। ড. দাস উল্লেখ করেন, বর্তমান সময়ে ভারতের প্রতিরক্ষা পরিকাঠামো আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য ভারতের সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন অধ্যায় তৈরি করেছে বলেও তিনি মত প্রকাশ করেন।
বিশেষভাবে তিনি 'অপারেশন সিঁদুর' প্রসঙ্গে ভারতের ভূমিকা তুলে ধরেন। তিনি জানান, এই অভিযানে ভারতের কৌশলগত পরিকল্পনা এবং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির সফল প্রয়োগ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করেছে।

এছাড়াও JIS Maha Samman 2026 সম্মানে ভূষিত সর্দার তারলোচন সিং, প্রাক্তন সাংসদ ও সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলি। অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে জনপ্রিয় সুফি ব্যান্ড “Bolly Sufi”, যাঁদের পারফরম্যান্স দর্শকদের রীতিমতো মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সর্দার তরণজিৎ সিং বলেন, “JIS SAMMAN শুধুমাত্র একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান নয়, এটি এমন মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, যাঁদের স্বপ্ন, পরিশ্রম ও সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। সমাজ ও দেশের অগ্রগতিতে যাঁরা অবদান রাখেন, তাঁদের সম্মান জানানোই আমাদের মূল লক্ষ্য।”

শিক্ষা ও সমাজের উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানকে সম্মান জানিয়ে JIS SAMMAN 2026 আরও একবার প্রমাণ করল, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে স্বীকৃতি ও অনুপ্রেরণাই সবচেয়ে বড় শক্তি।


```