Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যাত্রী সেবায় সদা নিয়োজিত শিয়ালদহ ডিভিশন, ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বড় বার্তা

উদ্বোধনী অনুষ্ঠানে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার DRM শ্রী সাক্সেনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি চলতি আর্থিক বছরে ডিভিশনের উল্লেখযোগ্য সাফল্য এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটিতে আরপিএফ, সিভিল ডিফেন্স, সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং স্কাউটস অ্যান্ড গাইডস-এর কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়। এছাড়াও এই আয়োজনে অংশ নেয় চাহাক অ্যাকাডেমি নামক একটি সাংস্কৃতিক ইনস্টিটিউটের ক্ষুদে শিল্পীরা।

যাত্রী সেবায় সদা নিয়োজিত শিয়ালদহ ডিভিশন, ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বড় বার্তা

ছবি - শিয়ালদহ ডিভিশন

প্রিয়া ধর

শেষ আপডেট: 31 January 2026 13:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদহ। এক কথায় কলকাতার প্রাণকেন্দ্র। দীর্ঘ সময় ধরে যাত্রী পরিষেবায় অবদান রাখছে এই রেলওয়ে ডিভিশন। যাত্রী পরিষেবায় নিজেদের গুরুত্ব বোঝাতে তাই এবার ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে Republic Day বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিয়ালদহ ডিভিশন Sealdah Division। এই অনুষ্ঠানের মাধ্যমে শিয়ালদহ স্টেশনের গুরুত্ব, যাত্রী পরিষেবা এবং ডিভিশনের দীর্ঘ সময় ধরে দেশের নাগরিকদের কাছে সহায়তার অবদান তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার DRM শ্রী সাক্সেনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি চলতি আর্থিক বছরে ডিভিশনের উল্লেখযোগ্য সাফল্য এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটিতে আরপিএফ, সিভিল ডিফেন্স, সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং স্কাউটস অ্যান্ড গাইডস-এর কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়। এছাড়াও এই আয়োজনে অংশ নেয় চাহাক অ্যাকাডেমি নামক একটি সাংস্কৃতিক ইনস্টিটিউটের ক্ষুদে শিল্পীরা।

ডিআরএম শ্রী সাক্সেনা জানান, শিয়ালদহ ডিভিশন কলকাতার রেল যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত।  প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে আধুনিক এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিষেবা প্রদান করছে শিয়ালদহ। চলতি বছরে নতুন এসি লোকাল ট্রেন, হামসফর এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস যাত্রী পরিষেবা মান আরও বাড়িয়েছে।

রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে জানান তিনি। তিনি জানান কৃষ্ণনগর-আমঘাটা অংশ চালু হয়েছে এবং অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় একাধিক স্টেশনের পুনর্গঠন সম্পন্ন হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য ৬৭টি নতুন প্ল্যাটফর্ম শেড, আধুনিক শৌচালয় এবং ২০টি স্টেশনে ‘দাভা দোস্ত’ ওষুধের দোকান চালু হয়েছে।

শুধু যাত্রী নয়, শিয়ালদহ ডিভিশনের কর্মীদের সুয়োগ সুবিধাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মীদের রেকর্ড সংখ্যক পদোন্নতি হয়েছে এবং স্বাস্থ্য সুবিধা বৃদ্ধির জন্য বি আর সিং হাসপাতালে ৩টি টেসলা এমআরআই মেশিন ও টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ৪১টি লোকোমোটিভে ‘কবচ’ সিস্টেম বসানো হয়েছে এবং ১২৭টি স্টেশনে এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু রয়েছে। এতে যাত্রীরা অত্যন্ত খুশি।

প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে মূলত আলোকপাত করা হয়েছে, দেশের নাগরিকরা কীভাবে শিয়ালদহ ডিভিশনের মাধ্যমে উন্নত মানের রেল পরিষেবা পাচ্ছেন। অনুষ্ঠানটি দেশাত্মবোধমূলক আয়োজনের মাধ্যমে অত্যন্ত সফলভাবে পালিত হয়েছে।


```