এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপনারা যারা ভাল কাজ করবেন তাঁদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীদের বলব আপনারাও লক্ষ রাখবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 2 December 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: ভোট এখনও দেরি কয়েকমাস। তবে তার আগে থেকেই এসআইআর (SIR) এর কাজ করতে গিয়ে প্রশাসনিক কর্তা ও কর্মীদের চাপ বেড়েছে বহুগুণ। তবে ইলেকশনের কাজ করতে গিয়ে কোনও অবস্থাতেই যেন সাধারণ মানুষের কাজগুলিকে অবহেলা না করা হয়, তা নিয়ে ফের জেলাশাসকদের (District Magistrates) সতর্ক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান (CM Mamata Banerjee)।
এদিন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "জেলাশাসকদের বলছি, আপনারা ইলেকশনের যে কাজ করছেন করুন। কিন্তু মাথায় রাখবেন, সাধারণ মানুষের কাজগুলোও(election work, but keep in mind the work of the common people)। ওগুলো যেন অবহেলিত না হয়।"
এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আপনারা যারা ভাল কাজ করবেন তাঁদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীদের বলব আপনারাও লক্ষ রাখবেন। মানুষের উন্নয়নের কর্মকাণ্ড ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে দশজন অবজারভার জেলায় জেলায় পাঠানো হচ্ছে বলেও এদিনের প্রশাসনিক বৈঠক থেকে জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার নবান্নের প্রশাসনিকর বৈঠক থেকেও জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর-এর জন্য আপনাদের যে চাপ যাচ্ছে, বুঝতে পারছি। তবে বাংলার বাড়ি, রাস্তা সহ উন্নয়নের কাজও যাতে উপেক্ষিত না হয় সেটা দেখতে হবে।
একই সঙ্গে তিনি এও জানান, SIR এ যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে দু'লক্ষ টাকা করে সাহায্য করবে সরকার। এসআইআর এর কাজ করতে গিয়ে যে সব বিএলও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তাদের জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, "তাঁরা যেন মনে করে যে সরকার তাঁদের পাশে আছে।"