Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

‘ডিম ভাতের প্রোগ্রাম’ নয়, তৃণমূলের শহিদ দিবস নিয়ে খড়গপুর থেকে বড় ভবিষ্যদ্বাণী দিলীপের

দলবদলের জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু এদিন খড়গপুরের সভামঞ্চ থেকে বিজেপিতেই নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন দিলীপ ঘোষ।

‘ডিম ভাতের প্রোগ্রাম’ নয়, তৃণমূলের শহিদ দিবস নিয়ে খড়গপুর থেকে বড় ভবিষ্যদ্বাণী দিলীপের

দিলীপ ঘোষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 July 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস (Tmc's Martyrs' Day) পালন ঘিরে যখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু কলকাতার ধর্মতলা, ঠিক সেই মুহূর্তে অন্য ছবি খড়গপুরে (Kharagpur)। বিজেপির শহিদ কর্মীদের শ্রদ্ধা জানাতে সেখানে সভা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্পষ্ট বার্তা, বিজেপি শহিদদের কথা ভুলবে না। সঙ্গে থাকল তৃণমূলকে তীব্র কটাক্ষ এবং ২০২৬ নিয়ে একটি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী।

সোমবার সকালে খড়গপুরে দলের শহিদ শ্রদ্ধাঞ্জলি সভায় অংশ নেন দিলীপবাবু। বলেন, “তৃণমূল শহিদ দিবস পালন করে ঠিকই, কিন্তু যাঁদের স্মরণ করে, তাঁরা তো কংগ্রেসের শহিদ। রাজনৈতিক হিংসায় বহু বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন। তাঁদের জন্যই এই সভার আয়োজন।”

সভা থেকে আরও একধাপ এগিয়ে তৃণমূলের অনুষ্ঠানকে কটাক্ষ করে বলেন, “ওটা আসলে ডিম-ভাত খাওয়ার প্রোগ্রাম। শহিদ দিবস নয়, যেন উৎসব চলছে। আমরা কিন্তু সত্যিকারের শহিদদের শ্রদ্ধা জানালাম।” এরপরই তাঁর মন্তব্যে উঠে আসে বড় রাজনৈতিক ইঙ্গিত, “এই তৃণমূলও একদিন শহিদ হয়ে যাবে। আমার মনে হয় ২০২৬ সালেই সেটা হবে।”

দলবদলের জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু এদিন খড়গপুরের সভামঞ্চ থেকে বিজেপিতেই নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। গত সপ্তাহেই দিল্লিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক করেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, তার পর থেকেই ফের রাজ্য রাজনীতিতে নতুনভাবে সক্রিয় হচ্ছেন দিলীপ।


```