বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Election 2026) ৬ মাস আগে থেকেই রাজ্যে জনসভা শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাঁর একাধিক জনসভা হয়েছে এরই মধ্যে। অথচ সব মঞ্চেই উল্লেখযোগ্য ভাবে বাদ পড়াদের মধ্যে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অবশেষে শনিবাসরীয় দুপুরে ব্রিগেডের মঞ্চে (Narendra Modi Brigade meeting) দেখা গেল দিলীপকে।
.jpeg.webp)
শেষ আপডেট: 14 March 2026 14:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Election 2026) ৬ মাস আগে থেকেই রাজ্যে জনসভা শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাঁর একাধিক জনসভা হয়েছে এরই মধ্যে। অথচ সব মঞ্চেই উল্লেখযোগ্য ভাবে বাদ পড়াদের মধ্যে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অবশেষে শনিবাসরীয় দুপুরে ব্রিগেডের মঞ্চে (Narendra Modi Brigade meeting) দেখা গেল দিলীপকে।
তাঁর নাম ডেকে জগন্নাথ চট্টোপাধ্যায় স্বাগত জানাতেই চওড়া হাসি মুখে নিয়ে মঞ্চে উঠলেন মেদিনীপুরের একদা সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি। মঞ্চে বাকিদের সঙ্গে দিব্যি ফারাক করা যাচ্ছিল তাঁকে। কারণ, বাকিদের সাদা পাজামা পাঞ্জাবির মধ্যে দিলীপের পার্পল রঙের কুর্তাটি নজর পড়ার মতই।
একদা দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন আকছার বিজেপির মঞ্চে বাদ পড়তেন সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রতিবার সেই সব সভার পর বাবুল সুপ্রিয়কে খোলাখুলি অসন্তোষ জানাতেও দেখা যেত। ভাগ্যের পরিহাসে সেটাই যেন ফিরে এসেছিল দিলীপের জন্য। তবে দিলীপ সে সব গায়ে না মাখারই মেজাজ দেখাতেন।
পরে মরশুম বদল হতে শুরু করে এবার বিধানসভা ভোটের আগে। রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদে শমীক ভট্টাচার্য যে বিশাল গুরুত্ব পেতেন তা নয়। তবে শমীক রাজ্য সভাপতি হওয়ার পর তুলনায় উদার অবস্থান নেন। তাঁর পৌরোহিত্যেই কিছুটা অপ্রাসঙ্গিক ও ব্রাত্য হয়ে যাওয়া দিলীপ ঘোষ ফিরে আসেন রাজ্য বিজেপির মূল স্রোতে।
তবে দলের নীতি ও কৌশল নির্ধারণে এখনও দিলীপের বিশেষ ভূমিকা নেই। এ সপ্তাহের মাঝামাঝি দিল্লিতে প্রার্থী বাছাইয়ের বৈঠক বসেছিল। সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকলেও দিলীপ ছিলনে না।
অবশ্য বিজেপি শীর্ষ সূত্রে খবর, খড়্গপুর সদর আসনে এবার প্রার্থী করা হবে দিলীপ ঘোষকে। ওই আসনে বর্তমান বিধায়ক হলেন হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে ওই আসনে আর প্রার্থী করা হবে না। হয়তো ঘাটাল লোকসভার মধ্যে কোনও আসনে সরিয়ে দেওয়া হবে।
দলের মধ্যে থেকে সেই ইঙ্গিত হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন দিলীপ। গত প্রায় এক মাসে অধিকাংশ সময়টাই তিনি খড়্গপুরে কাটিয়েছেন। তার পর শনিবার তাঁকে দেখা গেল ব্রিগেডের মঞ্চে। যা দিলীপের কাম ব্যাক হিসাবেই দেখছেন অনেকে।