Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সম্পূর্ণ ভুল প্রচার, থানায় কোনও আঁচ লাগেনি! অগ্নিকাণ্ডের ঘটনায় বলল ডায়মন্ড হারবার পুলিশ

আগুন লাগার ঘটনায় থানার কোনও ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হননি সে খবর আগেই জানা গেছিল।

সম্পূর্ণ ভুল প্রচার, থানায় কোনও আঁচ লাগেনি! অগ্নিকাণ্ডের ঘটনায় বলল ডায়মন্ড হারবার পুলিশ

ফাইল ছবি

শেষ আপডেট: 29 May 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধেয় আচমকা আগুন লাগার ঘটনা ঘটে ডায়মন্ড হারবার থানা (Diamond Harbour PS) চত্বরে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, অবৈধ বিস্ফোরণ থেকে বিস্ফোরণ ঘটেছে। তবে পুলিশের (Police) পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এমন কিছুই ঘটেনি। আর থানাতে তো আগুনই লাগেনি। কী ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে জানিয়েছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

আগুন লাগার ঘটনায় (Fire Incident) থানার কোনও ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হননি সে খবর আগেই জানা গেছিল। এবার পুলিশ স্পষ্ট করে জানাল, থানার থেকে দূরে পুকুর পাড়ে আটক করা বাজিতে সম্ভবত বজ্রপাত থেকে আগুন ধরে গেছিল। তবে দ্রুততার সঙ্গে কাজ করে সেই আগুন দমকল এবং থানার কর্মীরা নেভাতে সক্ষম হয়। পুলিশের তরফে এও জানান হয়েছে, থানায় অগ্নিকাণ্ডের যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল।

এই ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বড় অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে অবৈধ বিস্ফোরক মজুত করা হচ্ছিল থানায়! আদতে এমন কোনও ঘটনা কিনা তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছিলেন তিনি।  তবে ডায়মন্ড হারবার থানার পুলিশ স্পষ্ট করে জানিয়েছেন, থানায় কোনও আঁচ লাগেনি এবং কর্মীদের কোনও ক্ষতি হয়নি।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। নিরাপত্তাজনিত কারণে ডায়মন্ড হারবারের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। তবে অল্প সময়ের মধ্যেই ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


```