Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে! গুমোট গরম থেকে রেহাই

উত্তরবঙ্গ নিয়ে একটু বেশি চিন্তিত আবহাওয়া দফতর। কারণ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা।

আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে! গুমোট গরম থেকে রেহাই

ফাইল ছবি

শেষ আপডেট: 29 May 2025 10:14

দ্য ওয়াল ব্যুরো: ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও বেশ কিছুদিন হবে রাজ্যে (West Bengal)। উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলাজুড়েই এমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। স্পষ্টত এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। অর্থাৎ, গুমোট গরম থেকে আপাতত রেহাই।

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। এর প্রভাবেই রাজ্যে এমন আবহাওয়া। আগামী কয়েকদিন সমুদ্রও উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। মূলত উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা।

উত্তরবঙ্গের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে দক্ষিণেও শুরু হবে বৃষ্টির। আপাতত ইঙ্গিত মিলেছে, অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে অতিভারী বৃষ্টির আশঙ্কা।

বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। আগামী রবিবার পর্যন্ত প্রত্যক্ষভাবে এমন আবহাওয়া থাকবে রাজ্যে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯৫ শতাংশ।

উত্তরবঙ্গ নিয়ে একটু বেশি চিন্তিত আবহাওয়া দফতর। কারণ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা। তাছাড়া নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল, নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।

এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে  সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। 


```