Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় পা রাখার আগে মোদীর নিশানায় তৃণমূলের দুর্নীতি, 'পরিযায়ী' কটাক্ষ জোড়াফুলের

মোদীর বাংলা সফরের আগে সরগরম বঙ্গ রাজনীতি।

বাংলায় পা রাখার আগে মোদীর নিশানায় তৃণমূলের দুর্নীতি, 'পরিযায়ী' কটাক্ষ জোড়াফুলের

মোদী-মমতা।

শেষ আপডেট: 28 May 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আলিপুরদুয়ারে জনসভা করার কথা রয়েছে তাঁর। মোদীর এই সফর ঘিরে উত্তরবঙ্গ জুড়ে পদ্মশিবিরের মধ্যে তুঙ্গে উন্মাদনা।

এমন পরিস্থিতিতে বাংলায় পা রাখার আগেই রাজ্যের শাসকদল তৃণমূলের দুর্নীতি নিয়ে সোশ্যাল মাধ্যমে সরব হলেন প্রধানমন্ত্রী মোদী। জবাবে তৃণমূলের (TMC) তরফে প্রধানমন্ত্রীকে 'পরিযায়ী' হিসেবে কটাক্ষ করা হয়েছে। সব মিলিয়ে মোদীর বাংলা সফরের আগে সরগরম বঙ্গ রাজনীতি।

এদিন বিকেলে সোশ্যাল মাধ্যমের পোস্টে তৃণমূলের দুর্নীতির পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাংলার মানুষের কাছে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। টুইটে মোদী লিখেছেন, "আগামিকাল বিকেলে আলিপুরদুয়ারের জনসভায় আমি ভাষণ দেব। গত এক দশক ধরে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প বাংলার মানুষের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দুর্বল প্রশাসনে ক্লান্ত।"

মোদীর এই টুইট সোশ্যাল মাধ্যমে পোস্ট হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে তৃণমূল শিবির থেকে ধেয়ে এসেছে পাল্টা কটাক্ষ। শাসকদলের তরফে মোদীকে নিশানা করে লেখা হয়েছে, 'বাংলায় আবার মরসুমি ভ্রমণে আসছেন পরিযায়ী পাখি, তাঁর কাছে সহজ প্রশ্ন, বাংলার ১.৭ লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা কেন্দ্র কেন এখনও আটকে রেখেছে?

টুইট পাল্টা টুইট ঘিরে মোদীর সফরের আগেই সরগরম বঙ্গ রাজনীতি। যেভাবে বাংলায় পা রাখার আগেই রাজ্যের দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করে মোদী পোস্ট করেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, আগামিকাল আলিপুরদুয়ারের সভা থেকে তিনি এ ব্যাপারে আক্রমণ আরও তীব্রতর করতে পারেন।


```