কেজরিওয়াল ও মমতাকে একই বন্ধনীতে রেখে তাঁর অভিযোগ, জনগণের টাকায় হওয়া সরকারি প্রকল্পের গায়ে নিজেদের নাম সেঁটে দিয়ে প্রচার করাই এই দুই নেতার দস্তুর।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 23 February 2026 13:07
দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দিল্লি (Delhi) থেকে বিদায় নিয়েছেন, এ বার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিদায় কেবল সময়ের অপেক্ষা। কলকাতায় (Rekha Gupta in Kolkata) এসে এই ভাষাতে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা (Delhi CM Rekha Gupta)। কেজরিওয়াল ও মমতাকে একই বন্ধনীতে রেখে তাঁর অভিযোগ, জনগণের টাকায় হওয়া সরকারি প্রকল্পের গায়ে নিজেদের নাম সেঁটে দিয়ে প্রচার করাই এই দুই নেতার দস্তুর।
‘ভাইয়া বনাম দিদি’
তৃণমূল নেত্রীকে ‘দিদি’ (Didi) এবং আম আদমি পার্টির (AAP) নেতা কেজরিওয়ালকে ‘ভাইয়া’ (Bhaiya) সম্বোধন করে রেখা বলেন, “আমি ভাবছিলাম, দিল্লিতে ছিলেন ভাইয়া আর বাংলায় দিদি (Didi Mamata Banerjee)। মনে আছে তো? ভাইয়াকে তো তাড়ানো হয়েছে। এ বার কার পালা? দু’জনেই এক রকম। সব কিছুতেই নিজেদের নাম চান। টাকাটা মানুষের, অথচ আপনারাই তা অকারণে আটকে রাখছেন কেন?”
উন্নয়নের হিসাব ও নারী নিরাপত্তা
কেন্দ্রীয় বরাদ্দের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে রেখা গুপ্তার (Rekha Gupta News) কটাক্ষ, কেন্দ্র বাংলার উন্নয়নের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা পাঠায়। কিন্তু সেই টাকা কি গরীব মানুষের কাছে পৌঁছোচ্ছে? বাংলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত কেন? সব টাকা কোথায় গেল? একই সঙ্গে বাংলার নারী নিরাপত্তা (Women Security) নিয়ে সরব হয়ে তিনি বলেন, “বাংলার সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) এক জন মহিলা হওয়া সত্ত্বেও এ রাজ্যে মেয়েরা সুরক্ষিত নন। নারীর মর্যাদা এখানে ভুলুণ্ঠিত। দেশের কোথাও এমন শোচনীয় অবস্থা আগে দেখিনি।”
‘গুন্ডারাজ ও হীনম্মন্যতার শেষ কাছেই’
আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, এ রাজ্যে সন্ত্রাস, গুন্ডারাজ এবং লোভের রাজনীতির অবসান আসন্ন। তাঁর সাফ কথা, “মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আড়ালে লুকোতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আর চেপে রাখা যাবে না। এবারের নির্বাচনই বাংলায় আসল বদল আনবে।”
টানা চতুর্থবার ক্ষমতায় ফিরতে যখন মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News), তখন ‘দিল্লি মডেল’ তুলে ধরে খোদ দিল্লির মুখ্যমন্ত্রীর এই আক্রমণ বিজেপির রণকৌশলেরই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক মহল।