Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rekha Gupta: ভোটের মাসে কালীঘাটে রেখা গুপ্তা, জল্পনা রাজনৈতিক মহলে

বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে তৎপরতা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের রাজ্যে আসা-যাওয়া শুরু হয়েছে। সেই আবহেই রবিবার সকাল সকাল কালীঘাট কালী মন্দির-এ পুজো দিতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী রেখা গুপ্তা।

Rekha Gupta: ভোটের মাসে কালীঘাটে রেখা গুপ্তা, জল্পনা রাজনৈতিক মহলে

প্রিয়া ধর

শেষ আপডেট: 23 February 2026 12:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে তৎপরতা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের রাজ্যে আসা-যাওয়া শুরু হয়েছে। সেই আবহেই রবিবার সকাল সকাল কালীঘাট কালী মন্দির-এ পুজো দিতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী রেখা গুপ্তা (Delhi CM Rekha Gupta)।

সকালে কালীঘাট (Kalighat) মন্দিরে পৌঁছে পুজো দেন তিনি। পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি, গলায় গেরুয়া রঙের উত্তরীয়। কড়া নিরাপত্তার মধ্যেই মন্দির চত্বরে প্রবেশ ও প্রস্থান করতে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই তাঁর এই সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বাংলায় আসার কারণ কী?

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনও রাজনৈতিক বার্তা দিতে এসেছেন কি? কিংবা রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে কি? এদিন হাসিমুখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, এদিন দুপুরে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত একটি মহিলা সম্মেলনে যোগ দেন তিনি। রেখা গুপ্তা (Rekha Gupta) ছাড়াও ওই মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী প্রমুখ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরের নেতৃত্বের এই ধারাবাহিক সফর নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, তা সময়ই বলবে। তবে কালীঘাটে দিল্লির মুখ্যমন্ত্রীর উপস্থিতি যে নির্বাচনের আগের রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে একাংশ, তা বলাই বাহুল্য।


```