Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কাইজারকে খুনের হুমকি! ভাঙড়ে উত্তেজনা, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ?

ভাঙড়ে তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব নতুন নয়। কিন্তু ভোটের মুখে ফের এমন ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। 

কাইজারকে খুনের হুমকি! ভাঙড়ে উত্তেজনা, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ?

কাইজার আহমেদ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 October 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: ভাঙড় (Bhangar) আবারও রাজনীতির অগ্নিগর্ভ কেন্দ্রে। ভোট যত এগিয়ে আসছে, ততই যেন চড়ছে পারদ। মঙ্গলবার গভীর রাতে ফের উত্তেজনা ছড়াল তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ির সামনে (Kaiser Ahmed)। 

অভিযোগ, তৃণমূলেরই অপর গোষ্ঠীর নেতা (TMC Conflict ) বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলামের নেতৃত্বে একদল কর্মী-সমর্থক এসে কাইজারকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ ও খুনের হুমকি দেয়।

কাইজারের অভিযোগ, “৩০ থেকে ৪০ জনের একটা দল এসেছিল। নেতৃত্বে ছিল বাহারুল-সাবিরুলরা। ওরাই আমাদের বাড়ির সামনে এসে চিৎকার করে বলছে— খুন করে দেবে। আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু এখনো এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।” কাইজারের দাবি, ঘটনার প্রমাণ হিসেবে বেশ কিছু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে।

অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম। তাঁর বক্তব্য, “সবটাই মিথ্যা। যে ভিডিও দেখানো হচ্ছে, সেটা কোথাকার সেটা প্রমাণ করুক। আমি তদন্তকে স্বাগত জানাই। যদি কেউ দোষী প্রমাণিত হয়, প্রশাসন ব্যবস্থা নিক।”

তবে এখানেই থামেননি বাহারুল। উল্টে কাইজারের বিরুদ্ধেই তোপ দেগে বলেন, “ও অনেক দিন ধরেই এসব করছে। ২০২১-এ দল হারিয়েছে, ২০২৩-এ বিরোধিতা করেছে, ২০২৪-এ গদ্দারি করেছে। এখন আইএসএফকে শক্ত করতে এইসব নাটক করছে।”

ভাঙড়ে তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব নতুন নয়। কিন্তু ভোটের মুখে ফের এমন ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, প্রশাসন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ভোটের আগে এই গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড়ের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।


```