Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Weather: শক্তি হারালেও উত্তরবঙ্গে দাপট থাকবে মান্থার! লাল সতর্কতা জারি এই সব রাজ্যে

ঘূর্ণিঝড় মান্থা দুর্বল হলেও উত্তরবঙ্গে বজায় থাকবে তার দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কয়েকটি রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা। আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে চলবে বৃষ্টির দাপট।

Weather: শক্তি হারালেও উত্তরবঙ্গে দাপট থাকবে মান্থার! লাল সতর্কতা জারি এই সব রাজ্যে

ছবি- দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 30 October 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: মান্থা পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে, এগিয়ে যাচ্ছে ছত্তীসগড়ের দিকে। উত্তর দিকে সরে যাবে, যার ফলে আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি হারাবে এটি এবং পরিণত হবে নিম্নচাপে।

এর ফলে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকবে। আজ ও আগামিকাল অর্থাৎ ৩১ ও ১ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে গোটা রাজ্যে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

বেশি ভুগতে হবে উত্তরবঙ্গবাসীকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বাকি সব জেলাইতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়াবিদ জানিয়েছেন, ৩১ তারিখ ভারী থেকে অতি ভারী ও অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। মূলত জলপাইগুড়িতে  প্রচণ্ড বৃষ্টি হবে কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, ১ তারিখ বৃষ্টি কমবে কিন্তু কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। ২ তারিখ থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলায়।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জারি হয়েছে লাল সতর্কতা। ভূমিধসের সতর্কতা রয়েছে, নীচু এলাকায় জমতে পারে জল। কাঁচা বাড়ি বা রাস্তা ক্ষতিগ্রস্থ হতে পারে এই সময়। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ায়, আগামিকাল বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি। ১ তারিখ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। ২ তারিখ বৃষ্টি সামান্য হতে পারে। ৩ তারিখ থেকে শুষ্ক থাকবে আবহাওয়া।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে, এক দু জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২ তারিখ থেকে কমবে এবং ৩ তারিখ থেকে শুষ্ক থাকবে।

মৎস্যজীবীদের জন্য আজ রাত থেকে আর কোনও সতর্কতা নেই। সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও নেই। 


```