Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

খাল সংস্কারের নাম করে গাছকাটা, সরকারি মাটি ‘চুরি’? জগদ্দলে আধিকারিককে ঘিরে কৃষকদের বিক্ষোভ

রাজ্যের খাল সংস্কার প্রকল্পে টাকা বরাদ্দ হলেও, সংস্কারের নামে নির্বিচারে গাছকাটা ও খালের মাটি ‘চুরি’ হচ্ছে— এমনই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকেরা।

খাল সংস্কারের নাম করে গাছকাটা, সরকারি মাটি ‘চুরি’? জগদ্দলে আধিকারিককে ঘিরে কৃষকদের বিক্ষোভ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 January 2026 19:10

প্রতীতী ঘোষ, ব্যারাকপুর: ব্যারাকপুর–কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বহু পুরনো খাল। গঙ্গার জোয়ার–ভাটার সঙ্গে তাল মিলিয়ে জলপথ বদলায়, আশপাশের চাষিদের সেচেরও বড় ভরসা এই খাল। সেই জগদ্দল বিধানসভা এলাকার (Jagaddale ) কাউগাছি ২ গ্রাম পঞ্চায়েতের কয়েকরাপুর খালকে ঘিরেই শুরু নতুন বিতর্ক। 

রাজ্যের খাল সংস্কার প্রকল্পে (Canal Renovation) টাকা বরাদ্দ হলেও, সংস্কারের নামে নির্বিচারে গাছকাটা ও খালের মাটি ‘চুরি’ হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকেরা (Farmers protest)। 

গ্রামবাসীদের দাবি, সংস্কারের কাজ শুরু হতেই একের পর এক পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। শুধু গাছকাটাই নয়, খালের মাটি (Trees, Government land) তুলতে গিয়ে তা বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে. অভিযোগের আঙুল এক অসাধু চক্রের দিকে। 

তাঁদের কথায়, “খাল আমাদের চাষের সহায়। সংস্কার হোক, আমরাও চাই। কিন্তু পরিবেশ নষ্ট করে নয়, গাছ কেটে নয়, মাটি বিক্রি করে নয়।”

স্থানীয়দের দাবি, খালের তীরের গাছগুলি শুধু ছায়াই দেয় না, বর্ষা–বন্যা সামলাতেও ভূমিকা রাখে। গ্রামবাসীদের জীবনযাত্রা ও কৃষিকাজ, দুইয়ের সঙ্গেই জড়িয়ে এই সব গাছ। তাই খাল বাঁচাতে ও চুরি রুখতে এ দিন ক্ষোভ উগরে দেন চাষিরা। অভিযোগের কথা বলতে গিয়ে তাঁরা ঘিরে ধরেন উপস্থিত সরকারি আধিকারিককে।

দীর্ঘক্ষণ আলোচনা চলে দু’পক্ষের মধ্যে। শেষে আধিকারিকদের আশ্বাসে আপাতত সংস্কারের কাজ বন্ধ রাখা হয়। তাঁদের বক্তব্য, “প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আলোচনার পরই সিদ্ধান্ত জানানো হবে, এমন আশ্বাস মিলেছে।”

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রশাসনের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। সংস্কারের নামে এত গাছ কেন কাটা হল, খালের মাটি সত্যিই বিক্রি হয়েছে কি না, প্রশ্নের মুখে এড়িয়েই গিয়েছেন সংশ্লিষ্ট কর্তারা, অভিযোগ স্থানীয়দের।


```