Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বেহালা-মহেশতলা এলাকায় ক্লাবের জগদ্ধাত্রী মণ্ডপে কুমারী পুজো দেখতে উপচে পড়ল ভিড়

এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ হল কুমারী পুজো। ‌ মাটির প্রতিমার সামনে এলাকার এক নাবালিকাকে পুজো করা হয়। ‌ এবার এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ২০ তম বর্ষ।

বেহালা-মহেশতলা এলাকায় ক্লাবের জগদ্ধাত্রী মণ্ডপে কুমারী পুজো দেখতে উপচে পড়ল ভিড়

কুমারী পুজোর ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 October 2025 22:49

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বেহালা, মহেশতলার জনবহুল বিস্তীর্ণ এলাকায় বিশেষ পরিচিত যোত শিবরামপুর মিলন তীর্থ ক্লাব।‌ সেই ক্লাবের জগদ্ধাত্রী পুজো ওই বিশৃং এলাকায় অত্যন্ত জনপ্রিয়। ‌বুধবার সেখানে মহা ধূমধাম করে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়।‌

এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ হল কুমারী পুজো। ‌ মাটির প্রতিমার সামনে এলাকার এক নাবালিকাকে পুজো করা হয়। ‌ এবার এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ২০ তম বর্ষ।

জগদ্ধাত্রী পুজো পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। দেবী জগদ্ধাত্রীকে দেবী দুর্গারই এক রূপ হিসেবে পুজো করা হয়। সেই বিশ্বাস ও শ্রদ্ধাকে সামনে রেখে মিলন তীর্থ ক্লাব গত ২০ বছর ধরে এই পূজা আয়োজন করে আসছে অপরিসীম ভক্তি ও উৎসাহের সঙ্গে।

উদ্যোক্তাদের মধ্যে, কুমারী পুজো পবিত্রতা, শক্তি ও দেবত্বের প্রতীক।। মিলন তীর্থ ক্লাব এই আয়োজন করে নারী ও কন্যা‌ শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সমতার বার্তা প্রচারের উদ্দেশ্যে। এই পুজো ধর্মীয় ভাবনাকে সামাজিক সচেতনতার সঙ্গে সুন্দরভাবে যুক্ত করে, যেখানে আধুনিক ভারতের নারী ও ধর্ম দুয়েরই সম্মান রক্ষা পায়, বলেন আয়োজক মণ্ডলীর সভাপতি মহাপ্রসাদ মণ্ডল ও কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ হালদার। বুধবার নবমী পূজা উপলক্ষে উপস্থিত পূণ্যার্থীদের ভোগ খাওয়ানো হয়।

জগদ্ধাত্রী পুজো ছাড়াও মিলন তীর্থ ক্লাব সমাজকল্যাণমূলক নানা উদ্যোগের সঙ্গে যুক্ত।‌ তার মধ্যে আছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সরস্বতী পুজো, অল বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, অল বেঙ্গল ফুটবল টুর্নামেন্ট ও রক্তদান শিবির।‌ ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে মহেশতলা থানা ও থানা উৎসব সমন্বয় সমিতির পুরস্কার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা পেয়ে আসছে এই ক্লাবটি।


```