Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতভর ট্রেন, পুজোয় জমজমাট চন্দননগর! জগদ্ধাত্রী দর্শনে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামবে— সেই যাত্রীচাপ সামলাতে বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল।

রাতভর ট্রেন, পুজোয় জমজমাট চন্দননগর! জগদ্ধাত্রী দর্শনে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 October 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: রেল যাত্রীদের জন্য সুখবর! জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর (Chandannagar-Jagaddhatri Puja) ও আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামবে— সেই যাত্রীচাপ সামলাতে বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল (Special arrangement, Eastern Railway)। হাওড়া থেকে ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে পুজো উপলক্ষ্যে।

পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর (শনিবার) মধ্যরাত পর্যন্ত (Overnight trains) এবং ২ নভেম্বর ভোর পর্যন্ত অতিরিক্ত লোকাল চলবে। যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি।

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া–ব্যান্ডেল রুটে পাঁচ জোড়া স্পেশাল লোকাল চলবে। হাওড়া থেকে ছাড়বে বিকেল ৫.২০, রাত ৭.৫৫, ৮.৩৫, ১১.৩০ এবং ১২.৩০ মিনিটে। একইভাবে ব্যান্ডেল থেকে ছাড়বে সন্ধ্যা ৬.৩৫, রাত ৯.২০, ৯.৫৫, ভোর ১টা ও ২টো নাগাদ।

এক জোড়া স্পেশাল ট্রেন চলবে হাওড়া–বর্ধমান রুটেও। হাওড়া থেকে (ভায়া ব্যান্ডেল) ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে, আর বর্ধমান থেকে ছাড়বে আগের দিন রাত ১১টা ৩০ মিনিটে।

বিসর্জনের দিনেও যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল। কারণ, চন্দননগরের কার্নিভাল দেখতে প্রতিবছর যেমন ভিড় উপচে পড়ে, তেমনই এ বছরও যাত্রী চাপ সামলাতে আরও এক জোড়া হাওড়া–ব্যান্ডেল–হাওড়া স্পেশাল লোকাল চালানো হবে। হাওড়া থেকে ছাড়বে শনিবার রাত ২.৩৫-এ, ব্যান্ডেল থেকে ফিরবে রবিবার ভোর ৪টায়।

অন্যদিকে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হাওড়া–মশাগ্রাম লোকাল বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হবে। সেইসঙ্গে, ওই ক’দিন বর্ধমান থেকে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে আরও একটি হাওড়া-গামী স্পেশাল ট্রেন। তবে, ওই সময়কালে মশাগ্রাম–হাওড়া লোকাল পরিষেবা বন্ধ থাকবে।

পূর্ব রেল জানিয়েছে, “পুজোর সময়ে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে।”
 


```