সোমবার বিকেলেই প্রথম দফার ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা (CPIM Candidate List) করে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত এই তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি প্রাধান্য পেয়েছে তারুণ্যও।

গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 16 March 2026 17:16
দ্য ওয়াল ব্যুরো: সাধারণত দেখা যায়, ভোটের দিন ঘোষণা (West Bengal Assembly Election 2026) হলেই প্রার্থী তালিকা দিয়ে করে চমক দেয় শাসকদল তৃণমূল, আর তার পিঠোপিঠি তালিকা প্রকাশ করে বিজেপি। কিন্তু এবার দুই যুযুধানকে টেক্কা দিল বামফ্রন্ট। সোমবার বিকেলেই প্রথম দফার ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা (CPIM Candidate List 2026) করে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত এই তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি প্রাধান্য পেয়েছে তারুণ্যও।
লড়াকু ও নতুন মুখের মিশেল
প্রথম দফার এই তালিকায় ২৮ জন মহিলা প্রার্থীকে ঠাঁই দিয়েছে বামেরা। নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (উত্তরপাড়া), দীপ্সিতা ধর (উত্তর দমদম), কলতান দাশগুপ্ত (পানিহাটি) এবং সায়নদীপ মিত্র (বরানগর)। পাশাপাশি যাদবপুর থেকে লড়বেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কালীগঞ্জ আসনে বড় চমক দিয়েছেন বিমান বসুরা; সেখানে প্রার্থী করা হয়েছে বোমার আঘাতে নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। তবে প্রথম তালিকায় সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো পরিচিত মুখদের নাম আপাতত নেই।
প্রার্থী তালিকা ঘোষণার আগে বিমান বসু স্পষ্ট করে দেন তাঁদের রাজনৈতিক লক্ষ্য। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে একজায়গায় করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা বামপন্থার পুনরুত্থান করতে চাই।” জোট প্রসঙ্গে তিনি জানান, বামফ্রন্টের শরিক এবং সহযোগীদের মধ্যে বোঝাপড়া চলছে, বাকি আসনগুলির নামও খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
এক নজরে প্রথম দফার উল্লেখযোগ্য প্রার্থীরা:
দমদম: ময়ূখ বিশ্বাস
রাজারহাট-নিউটাউন: সপ্তর্ষি দেব
বরানগর: সায়নদীপ মিত্র
পানিহাটি: কলতান দাশগুপ্ত
উত্তর দমদম: দীপ্সিতা ধর
কালীগঞ্জ: সাবিনা ইয়াসমিন (বোমার আঘাতে নিহত তামান্নার মা)
নোয়াপাড়া: গার্গী চট্টোপাধ্যায়
খড়দা: দেবজ্যোতি দাস
কামারহাটি: মানস মুখোপাধ্যায়
কাকদ্বীপ: নারায়ণ দাস
বারুইপুর পূর্ব: স্বপন নস্কর
সাতগাছিয়া: গৌতম পাল
বিষ্ণুপুর: শ্যামল দল
কসবা: দীপু দাস
যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য
সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা
বেহালা পশ্চিম: নীহার ভক্ত
মহেশতলা: সায়ন ব্যানার্জি
বেলেঘাটা: পারমিতা রায়
উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি
উত্তরপাড়া: মীনাক্ষি মুখোপাধ্যায়
শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী
সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়
চন্দননগর: মনীষ পন্ডা
আরামবাগ: বীথিকা পন্ডিত
হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়
চন্ডীপুর: রীতা দাস
পটাশপুর: সৈকত গিরি
কাঁথি উত্তর: সুতনু মাইতি
কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন
রামনগর: অশোক কুমার মাইতি
দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক
ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো
কেশিয়ারি: মলিনা মুর্মু
খড়্গপুর সদর: মধুসূদন রায়
নারায়ণগড়: তাপস সিনহা
ডেবরা: সুমিত অধিকারী
ঘাটাল: শান্তিনাথ সাতিক
ঘাটাল: শান্তিনাথ সাতিক
বাঁকুড়া: অভয়ানন্দ মুখোপাধ্যায়
রঘুনাথপুর: গণেশ বাউরি
রানিবাঁধ: দেবলীনা হেমব্রম
কোতুলপুর: রামচন্দ্র রায়
সোনামুখী: অজিত রায়
খণ্ডঘোষ: রামজীবন রায়
বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত
রায়না: সোমনাথ মাঝি
মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র
ভাতার: হাসিনা খাতুন
পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা
কাটোয়া: সঞ্জিত দাস
মঙ্গলকোট: মীরাজ আলম
আউশগ্রাম: চঞ্চল মাঝি
পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল
দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়
দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই
জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন
আসানসোল: শিল্পী চক্রবর্তী
শিলিগুড়ি: শরদিন্দু চক্রবর্তী