Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মেমারির রাস্তায় দম্পতির রক্তাক্ত দেহ! নিখোঁজ সন্তান, সম্পত্তির লোভ? কী বলছে পুলিশ

ঘটনার পর থেকে দম্পতির সন্তানের খোঁজ মিলছে না। ফলে এ ব্যাপারে সন্দেহ আরও গাঢ় হয়েছে।

মেমারির রাস্তায় দম্পতির রক্তাক্ত দেহ! নিখোঁজ সন্তান, সম্পত্তির লোভ? কী বলছে পুলিশ

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 28 May 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে রাস্তার উপরে বৃদ্ধ দম্পতির ক্ষতবিক্ষত দেহ! ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার (Memari) কাশিয়ারা মোড় কাজিপাড়া এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সায়ক দাস। ইতিমধ্যে দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা হতে পারে। ঘটনার পর থেকে দম্পতির সন্তানের খোঁজ মিলছে না। ফলে এ ব্যাপারে সন্দেহ আরও গাঢ় হয়েছে।

প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, সম্পত্তির লোভ থেকেই খুনের ঘটনা হতে পারে। পুলিশ সূত্রের খবর,  মৃত স্বামী-স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান (৬৫) এবং মমতাজ পারভীন (৫৫)। পেশায় চাষি মোস্তাফিজুরের প্রচুর জমি জায়গাও রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ঘরের সামনে রাস্তায় পড়েছিল দম্পতির রক্তাক্ত দেহ। যা থেকে মনে করা হচ্ছে, খুনের পর দেহ দু'টি রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা খুন করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত দম্পতির ছেলের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। 


```