Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ধারের টাকা শোধ না করায় বাড়ি ভাঙচুর, হাওড়ায় ঘরছাড়া দুই শিশু-সহ দম্পতি

ওই মহিলার দাবি, ব্যবসা করার জন্য প্রতিবেশীদের কাছ থেকে সুদে টাকা ধার করেছিলেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর অল্প অল্প করে সুদের টাকা ফেরত দিচ্ছিলেন। তারপর সেই টাকাটুকুও শোধ করতে না পারায় শুরু হয় চাপ।

ধারের টাকা শোধ না করায় বাড়ি ভাঙচুর, হাওড়ায় ঘরছাড়া দুই শিশু-সহ দম্পতি

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 25 September 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো  হাওড়া: ঋণের টাকা শোধ না করতে পারেননি। অভিযোগ, এরই জেরে প্রতিবেশী মহিলাদের হাতে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা এক মহিলাকে।

ওই মহিলার দাবি, ব্যবসা করার জন্য প্রতিবেশীদের কাছ থেকে সুদে টাকা ধার করেছিলেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর অল্প অল্প করে সুদের টাকা ফেরত দিচ্ছিলেন। তারপর সেই টাকাটুকুও শোধ করতে না পারায় শুরু হয় চাপ। অভিযোগ, তাঁকে কিডনি বিক্রি করার জন্যেও চাপ দেওয়া হয়। তিনি রাজি হয়েও শেষমেশ কিডনি না বেচে বাড়ি ফিরে আসেন। নির্যাতিতা বলেন, "তারপর থেকেই আরও ঘোরালো হয় পরিস্থিতি। ওদের নির্যাতনে অস্থির হয়ে ছ’মাস আগে স্বামী ও দুই ছোট শিশু সন্তানকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হই। এখন অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকি আমরা।"

সেখানেও শান্তি মেলেনি। অভিযোগ, রবিবার রাতে কয়েকজন মহিলা তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। ঘর থেকে টিভি, আলমারি, পাখা-সহ যাবতীয় সামগ্রী লুঠ করে নিয়ে যায়। এরপরেই জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

অভিযুক্ত এক গ্রামবাসীর দাবি, গত বছর শ্রাবণ মাসে ওই মহিলা ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। মাইক্রোফিনান্স গ্রুপ থেকে ঋণ তুলে প্রতিবেশী তারা রায় তাঁকে টাকা দিয়েছিলেন। এখন তারা রায়কেই প্রতি মাসে ১০,৬০০ টাকা করে গুনতে হচ্ছে। এই ক্ষোভ থেকেই হামলা করা হয় বলে স্বীকার করেছেন তারাও।

বাসিন্দারা জানান, এলাকার বেশ কয়েকজন মহিলা নিজেদের নামে মাইক্রোফিনান্স গ্রুপ থেকে ঋণ তুলে প্রতিবেশীদের দিয়েছেন। এখন তাঁরা ঋণ শোধ করতে না পারায় ওই মহিলাদেরই মাসিক কিস্তি গুনতে হচ্ছে। এরফলেই ক্ষোভ। এবং রাগ ও ক্ষোভেই এই ঘটনা। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


```