Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শিয়ালদহে খুলল ‘প্রফুল্ল দ্বার’, দমদমে অতিরিক্ত কাউন্টার! পুজোয় ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের হয়রানি দূর করতে শিয়ালদহ, দমদম ও কাঁচরাপাড়ায় চালু হল একাধিক নতুন সুবিধা। 

শিয়ালদহে খুলল ‘প্রফুল্ল দ্বার’, দমদমে অতিরিক্ত কাউন্টার! পুজোয় ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 September 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর (DurgaPuja2025) আগে যাত্রী চাপ সামলাতে বড় পদক্ষেপ নিল ইস্টার্ন রেলের শিয়ালদহ বিভাগ (Sealdah Station)। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের হয়রানি দূর করতে শিয়ালদহ, দমদম (Dumdum) ও কাঁচরাপাড়ায় (Kanchrapara) চালু হল একাধিক নতুন সুবিধা।

শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম ১–এ উদ্বোধন হল নতুন প্রবেশদ্বার ‘প্রফুল্ল দ্বার’ (Prafulla Dwar)। এর ফলে মূল গেট ও মেইন লাইন প্ল্যাটফর্মে চাপ কমবে। এছাড়া যাত্রীদের একাধিক সুবিধা দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুবিধা

৯টি নতুন বুকিং কাউন্টার (৭টি সাধারণ যাত্রীদের জন্য, ১টি মহিলাদের জন্য, ১টি বিশেষভাবে সক্ষমদের জন্য)

৩টি নতুন এটিভিএম

কিউআর কোড টিকিটিং ব্যবস্থা

ট্রেন নির্দেশক বোর্ড, জিপিএস ঘড়ি, বিশেষভাবে সক্ষমদের জন্য র‍্যাম্প, উন্নত আলোকসজ্জা ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম

অন্যদিকে দমদম স্টেশনে নতুন বুকিং অফিস খোলা হয়েছে। দ্বিতীয় প্রবেশপথে। সেখানে থাকবে ৩টি কাউন্টার (১টি বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা)।

অতিরিক্ত সুবিধা

কিউআর কোড টিকিটিং

২টি নতুন এটিভিএম

উন্নত আলোব্যবস্থা

আগে কেবল প্ল্যাটফর্ম ৪ ও ৫–এ বুকিং অফিস ছিল, এবার দ্বিতীয় প্রবেশপথেও ব্যবস্থা করা হয়েছে।

কাঁচরাপাড়া স্টেশনে আধুনিক ইউরিনাল কমপ্লেক্স চালু হয়েছে প্ল্যাটফর্ম ১–এ। এখানে রয়েছে ১০টি ইউরিনাল, ওয়াশ বেসিন, প্রিমিয়াম স্যানিটারি ফিটিংস ও বিশেষ র‍্যাম্প ও হ্যান্ডরেল।

যাত্রী নিরাপত্তা

ভিড় নিয়ন্ত্রণে থাকবে রেল সুরক্ষা বাহিনী (RPF)। চুরি–ছিনতাই রুখতে বিশেষ নজরদারি হবে, পাশাপাশি পুরো স্টেশন চত্বর থাকবে সিসিটিভি পর্যবেক্ষণে।

দুর্গাপুজো স্পেশ্যাল ট্রেন

২৭-২৮ সেপ্টেম্বর থেকে ১-২ অক্টোবর পর্যন্ত চালানো হবে মোট ৩১টি বিশেষ ইএমইউ ট্রেন।

শিয়ালদহ উত্তর বিভাগে ১৯টি ট্রেন (শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি, বীজপুর লাইনে)

শিয়ালদহ দক্ষিণ বিভাগে ১২টি ট্রেন (বসিরহাট, বারুইপুর ও ক্যানিং লাইনে)

রেলের অনুরোধ

যাত্রীদের উদ্দেশে শিয়ালদহ বিভাগ জানিয়েছে - সঠিক টিকিট নিয়ে ভ্রমণ করুন, ভিড় ব্যবস্থাপনার নির্দেশিকা মেনে চলুন এবং রেল কর্মীদের সহযোগিতা করুন, যাতে উৎসবযাত্রা সবার জন্যই আনন্দদায়ক হয়।


```