Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জেলবন্দি পার্থর প্রসঙ্গ মনে করিয়ে রাজ্যপাল বললেন, ‘দুর্নীতি বরদাস্ত করব না’

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: চাকরির দাবিতে সোমবারই বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন এসএসসি চাকরি প্রার্থীরা। আদালতে বিচারাধীন নিয়োগ দুর্নীতির একাধিক মামলা। এবার উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপালের (Governor CV Ananda Bose) বক্তব্যেও উ

জেলবন্দি পার্থর প্রসঙ্গ মনে করিয়ে রাজ্যপাল বললেন, ‘দুর্নীতি বরদাস্ত করব না’

শেষ আপডেট: 31 July 2023 14:01

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: চাকরির দাবিতে সোমবারই বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন এসএসসি চাকরি প্রার্থীরা। আদালতে বিচারাধীন নিয়োগ দুর্নীতির একাধিক মামলা। এবার উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপালের (Governor CV Ananda Bose) বক্তব্যেও উঠে এল সেই নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ। তাৎপর্যপূর্ণভাবে, দুর্নীতির বিরুদ্ধে বলতে গিয়ে রাজ্যপালের মুখে শোনা গেল, এক বছরেও বেশি সময় ধরে জেলবন্দি থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম!

রাজ্যপালের কথায়, ‘‘দুর্নীতি বন্ধ করতেই হবে। এটা বেদনাদায়ক যে রাজ্যের একজন মন্ত্রী জেলে গেছেন।”

গত জুন মাসে ১৭টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। রাজ্যপালের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষা দফতর আদালতে গেলেও রাজ্যপালের সিদ্ধান্তকেই মান্যতা দেয় হাইকোর্ট। সোমবার সল্টলেকের ‘মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এ ওই অন্তর্বর্তীকালীন উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যপাল। সেখানেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপাল বলেন, 'বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ করতে হবে স্বচ্ছতার সঙ্গে। কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না।'

পর্যবেক্ষকদের একাংশের মতে, নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার ওপরই জোর দিতে চেয়েছেন রাজ্যপাল। ভবিষ্যতে এমন বেনিয়মের সঙ্গে যাতে আর কেউ জড়িয়ে না পড়েন তাই সতর্কবার্তা দিতেই তিনি পার্থবাবুর উদাহরণ টেনেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

উপাচার্য নিয়োগ থেকে শুরু করে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোট, বিভিন্ন ইস্যুতে সম্প্রতি বারে বারে সামনে এসেছে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। তবে নতুন করে সংঘাতের পরিবেশ যে তিনি চান না, এদিন রাজ্যপালের বক্তব্যে সামনে এসেছে সেই বার্তাও। রাজ্যের সাংবিধানিক প্রধানের কথায়, “যা হয়ে গিয়েছে, তার জের টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সরকার এবং ‘স্টেক হোল্ডার’ (উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) এক সঙ্গে কাজ করবে।’’

ওই বৈঠকেই রাজ্যপাল জানান, এখন থেকে স্কুল- কলেজ পড়ুয়ারা যাতে সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে ‘বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস’-রা রাজ্যপালের ‘ডায়মন্ড গ্রুপ’-এ যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: পঞ্চায়েতের টাকা বিদেশে পাচার! বিডিও-র বিরুদ্ধে জেলাশাসককে তদন্তের নির্দেশ হাইকোর্টের


```