Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা! অ্যাটর্নি জেনারেলের ‘না’তেই পিছু হটল মামলাকারী সংস্থা

ঘটনার সূত্রপাত, গত ৩ এপ্রিল, এসএসসি দুর্নীতি মামলার রায়ে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। 

মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা! অ্যাটর্নি জেনারেলের ‘না’তেই পিছু হটল মামলাকারী সংস্থা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 October 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। অভিযোগ উঠেছিল, তাঁর সেই মন্তব্য আদালত অবমাননার শামিল। সেই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল ‘আত্মদীপ’ নামে একটি সংস্থা।

কিন্তু সেই মামলা বেশি দূর এগোল না। কারণ, আদালত অবমাননার এমন মামলায় সুপ্রিম কোর্টে শুনানির জন্য কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের অনুমতি বাধ্যতামূলক। আর সেই অনুমতিই মেলেনি। ফলে মামলা খারিজ হওয়ার আগেই তা নিজেদেরই প্রত্যাহার করে নিতে বাধ্য হল মামলাকারী সংস্থা।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চে থেকে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এই মামলা নিয়ে আদালত খুব একটা উৎসাহী নয়। বিচারপতিরা প্রশ্ন তুলেছিলেন, “মুখ্যমন্ত্রী এই মামলার কোনও পক্ষ নন। রাজনৈতিক যুদ্ধ আদালতে নয়, বাইরে লড়ুন।”

এতেই স্পষ্ট হয়ে গিয়েছিল আদালতের মনোভাব। এরপর মামলাকারীর পক্ষে আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলের সম্মতি চেয়ে আবেদন জানালেও সেই সম্মতিও মেলেনি।

সাধারণভাবে কোনও মামলার সঙ্গে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুললে আলাদা অনুমতির প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে মমতা সরাসরি মামলার পক্ষ নন, সাংবিধানিক পদাধিকারী হিসেবে মন্তব্য করেছেন বলেই অ্যাটর্নি জেনারেলের ছাড়পত্র জরুরি ছিল।

শেষমেশ, সেই অনুমতি না পাওয়ায় আত্মদীপ সংস্থা নিজেই মামলা প্রত্যাহারের আর্জি জানায়। সুপ্রিম কোর্ট সেই আর্জি গ্রহণও করে।

ঘটনার সূত্রপাত, গত ৩ এপ্রিল, এসএসসি দুর্নীতি মামলার রায়ে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “সবাইকে একসঙ্গে শাস্তি দেওয়া যায় না। এতে সাধারণ চাকরি প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” সেই মন্তব্য ঘিরেই উঠেছিল আদালত অবমাননার অভিযোগ। 


```