Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আলিপুর বডিগার্ড লাইনসে কনস্টেবলের রহস্যমৃত্যু, ২৬ মে থেকে নিখোঁজ ছিলেন

খবর পাঠানো হয়েছে মৃত পুলিশ কর্মীর পুরুলিয়ার বাড়িতে। 

আলিপুর বডিগার্ড লাইনসে কনস্টেবলের রহস্যমৃত্যু, ২৬ মে থেকে নিখোঁজ ছিলেন

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 June 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর বডিগার্ড লাইনসের (Alipore Bodyguard Lines) চার নম্বর ব্যারাক থেকে উদ্ধার হল পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ। গত ২৬ মে থেকে ওই কনস্টেবল নিখোঁজ ছিলেন।

 পুলিশ সূত্রে খবর, মৃত কনস্টেবলের নাম শুক্লা মুর্মু। তাঁর বাড়ি পুরুলিয়া জেলায়। হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দ ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পাঠানো হয়েছে মৃত পুলিশ কর্মীর পুরুলিয়ার বাড়িতে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই বলেন, "গত মাসের ২৬ তারিখ থেকে ওই কনস্টেবল নিখোঁজ ছিলেন। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।" পুলিশ সূত্রের খবর, ওই কনস্টেবলের দেহের বাইরের কোনও অংশে আঘাতের চিহ্ন নেই। তাঁর দেহর পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।

তাতে লেখা, নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন। সহকর্মীদের অনেকের দাবি, ওই হাতের লেখাটি মৃত পুলিশ কর্মীরই। জানা যাচ্ছে, কয়েকমাস আগে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ওই কনস্টেবল। তারপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে সহকর্মীদের একাংশের দাবি। 

তবে ওই কনস্টেবল কীভাবে নিখোঁজ হলেন, কীভাবেই বা ব্যারাকে ফিরলেন তা নিয়ে পুলিশের অভ্যন্তরেই প্রশ্ন উঠছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন পুলিশের কর্তারা।


```