Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শিক্ষাঙ্গনে ‘দুষ্কৃতী হামলা’, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী

চিঠিতে তিনি অভিযোগ করেছেন, কলেজ চত্বরে দুষ্কৃতীদের হামলায় ছাত্র-শিক্ষক ও স্থানীয় মানুষের একাংশ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষাঙ্গনে শান্তি ফেরাতে শিক্ষামন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

শিক্ষাঙ্গনে ‘দুষ্কৃতী হামলা’, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী

অধীররঞ্জন চৌধুরী ও ব্রাত্য বসু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 February 2026 15:48

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের কৃষ্ণনাথ কলেজকে (Krishnanath College) বিশ্ববিদ্যালয় করার ঘোষণাকে ঘিরে অশান্তির আবহ। সেই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, কলেজ চত্বরে দুষ্কৃতীদের হামলায় ছাত্র-শিক্ষক ও স্থানীয় মানুষের একাংশ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষাঙ্গনে শান্তি ফেরাতে শিক্ষামন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

চিঠিতে অধীর জানান, রাজ্য বাজেটে বহরমপুর (Baharampur) তথা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব ঘোষণা হয়েছে। স্থানীয় মানুষের বহুদিনের দাবি পূরণ হওয়ায় তিনি একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এই সাফল্য কেবল বহরমপুর বা মুর্শিদাবাদের নয়, সমগ্র বাংলার শিক্ষাপ্রেমী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

অধীরের দাবি, ঘোষণার পর কলেজের কিছু প্রাক্তন ছাত্র ও অধ্যাপক-সহ অনেকে অভিনন্দন জানাতে ও মিষ্টি বিতরণ করতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের বাধা দেয় এবং হামলা চালায়। এতে কয়েক জন গুরুতর জখম হন বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে কলেজ ও বিশ্ববিদ্যালয়-হিতাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষ শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

চিঠিতে অধীর লেখেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হিংসা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র-শিক্ষকদের উপর আক্রমণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের দাবি কেবল ছাত্রদের নয়, সমগ্র বাংলার মানুষের। তাই এই আক্রমণ আসলে বৃহত্তর শিক্ষাঙ্গনের উপরেই আঘাত।

শিক্ষামন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে, দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অনশনকারীদের ন্যায্য দাবিকে স্বীকৃতি দিয়ে দ্রুত সমাধানের পথ খুঁজতে। তাঁর মতে, তা হলে বহরমপুর-সহ রাজ্যের শিক্ষাপ্রেমী মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা যাবে।

চিঠির শেষে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত পদক্ষেপের আশাই ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

বস্তুত, ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরির গোড়া থেকেই জেলার বড় অংশের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। যাঁর দান করা জমির উপর প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেই রাজার নাম বাদ পড়া নিয়ে জনমানসে ক্ষোভ তৈরি হয়। ১৮৫৩ সালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পরে কৃষ্ণনাথের নাম ‘ব্রাত্য’ রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। 


```