একইভাবে প্রদেশ কংগ্রেস শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছে দলের হাই কমান্ড। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দুটো কমিটিকেই অনুমোদন দিয়েছেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 December 2025 21:09
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ মহিলা প্রদেশ কংগ্রেসের (West Bengal Women Pradesh Congress) সভানেত্রীর নাম ঘোষণা করল হাত শিবির। রাজ্যের নতুন মহিলা কংগ্রেসের সভানেত্রী হলেন শরবন্তী সিং (Sarabanti Singh)। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নতুন মহিলা কংগ্রেসের সভানেত্রী হয়েছেন অমর জাহান বেগ (Amar Jahan Beg)।
একইভাবে প্রদেশ কংগ্রেস শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছে দলের হাই কমান্ড (Congress High Command)। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) দুটো কমিটিকেই অনুমোদন দিয়েছেন।

এই শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান হয়েছেন বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়। আর প্রদেশ কংগ্রেসের ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে।
৯ জনের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে জাতীয় কংগ্রেস এবং ১৫ জন সদস্যের ম্যানিফেস্টো কমিটি গঠিত হয়েছে। এই কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাসমুন্সিদের।